কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ মো. জুবায়ের (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালানো হয়।
শুক্রবার রাতে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। ৮ এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে জুবায়েরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি কয়েক মাস আগে একটি মাটির ভিটার নিচে অস্ত্র ও গুলি পুঁতে রাখার কথা জানান। পরে তাঁর দেখানো স্থান থেকে এসব উদ্ধার করা হয়।৮ এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার জুবায়েরকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ১ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ মো. জুবায়ের (২৭) নামের এক ব। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন