কক্সবাজারের উখিয়ার মনখালীর সাগরে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত স্হানীয়রা উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে। পুরো এলাকায় চলছে শোকের মাতম।
নিখোঁজরা হলো উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী বাঘঘোনা পাড়া গ্রামের নুর হোসনের পুত্র হাবিবুল আবছার (১৭) ও একই গ্রামের নাজির হোছন এর পুত্র মোহাম্মদ সায়েম(১৮)।
শুক্রবার (২৯ আগষ্ট) সকালে উখিয়ার উপকূলীয় মনখালী সাগরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার সকালে উখিয়ার উপকূলী মনখালী সাগরে ৬ জন মাছ ধরতে যাই। এসময় দুইজন পানিতে ভেসে যায়। বাকী চারজন নিরাপদে ফিরে আসেন।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
স্হানীয়রা বলেছেন দুইজনকে খোঁজতে গ্রামবাসীরা পয়েন্টে খোঁজাখুঁজি করছে। এখন পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেছেন সাগরে মাছ ধরতে গিয়ে দুইজন নিখোঁজ হয়েছে বলে শুনেছি।
এ ব্যাপারে উখিয়া থানার নবাগত ওসি জিয়া উদ্দিন বলেন সাগরে মাছ ধরতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। এখনো পর্যন্ত খোঁজে পাওয়া যায়নি।




মন্তব্য করুন