কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহি গাড়ীতে তল্লাশী চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে রামু ব্যাটালিয়ান।
উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্যে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন। শুক্রবার পৌন একটার দিকে এ অভিযান চালানো হয়।
আটককৃত হলো উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শামসুল আলমের ছেলে মো. ইব্রাহীম (২৬)।
আটককৃতকে সন্ধ্যায় কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
এ ব্যাপারে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সর্বদা সীমান্ত নিরাপত্তা, চোরাচালান, মাদক ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে সতর্ক।
আমাদের সফল অভিযানের মাধ্যমে বেসামরিক পরিমণ্ডলে নিরাপত্তা বৃদ্ধি পাচ্ছে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।




মন্তব্য করুন