হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার পালংখালীতে ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে পাচারের সময় ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় পৃথক দুটি ঘটনায় এসব সার জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। স্থানীয় স…

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে পাচারের সময় ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় পৃথক দুটি ঘটনায় এসব সার জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, রাত আটটার দিকে পালংখালী স্টেশন এলাকায় টমটমে করে দুই বস্তা সার নেওয়ার সময় স্থানীয় লোকজন চালকসহ টমটমটি আটক করেন। পরে চালক সার ফেলে পালিয়ে যান। খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ১০০ কেজি সার জব্দ করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পালংখালীর চিতাখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি সেতুর পাশে পরিত্যক্ত অবস্থায় আরও ৭৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসনের পরামর্শে ও পুলিশের সহযোগিতায় এসব সার জব্দ করা হয়।

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার বলেন, জব্দ করা সারগুলো বিধি অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সরকারি বরাদ্দের সার পাচার ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে।

আরও পড়ুন

উখিয়ায় সার সংকট নিরসনে প্রশাসনের কঠোর অবস্থান

স্থানীয় যুবক আশেক ইলাহি রুবেল বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে অন্যত্র পাচার না হয়, সে বিষয়ে স্থানীয় লোকজন সচেতন রয়েছেন এবং এ ধরনের ঘটনায় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।

স্থানীয় লোকজনের ভাষ্য, কক্সবাজার সদর থেকে বাসে করে সারগুলো পালংখালী স্টেশনে আনা হয়। পরে সেখান থেকে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ার পালংখালীতে ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ার পালংখালীতে পাচারের সময় ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় পৃথক দুটি ঘ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার পালংখালীতে ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার পালংখালীতে ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার পালংখালীতে পাচারের সময় ৭৭ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার রাতে স্থানীয় লোকজনের সহায়তায় পৃথক দুটি ঘটনায় এসব সার জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। স্থানীয় সূত্র জানায়, রাত আটটার দিকে পালংখালী স্টেশন এলাকায় টমটমে করে দুই বস্তা সার নেওয়ার সময় স্থানীয় লোকজন চালকসহ টমটমটি আটক করেন। পরে চালক সার ফেলে পালিয়ে যান। খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ১০০ কেজি সার জব্দ করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম পালংখালীর চিতাখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি সেতুর পাশে পরিত্যক্ত অবস্থায় আরও ৭৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। উপজেলা প্রশাসনের পরামর্শে ও পুলিশের সহযোগিতায় এসব সার জব্দ করা হয়। উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিষ সরকার বলেন, জব্দ করা সারগুলো বিধি অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সরকারি বরাদ্দের সার পাচার ঠেকাতে নজরদারি অব্যাহত থাকবে। স্থানীয় যুবক আশেক ইলাহি রুবেল বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যাতে অন্যত্র পাচার না হয়, সে বিষয়ে স্থানীয় লোকজন সচেতন রয়েছেন এবং এ ধরনের ঘটনায় প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। স্থানীয় লোকজনের ভাষ্য, কক্সবাজার সদর থেকে বাসে করে সারগুলো পালংখালী স্টেশনে আনা হয়। পরে সেখান থেকে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×