কক্সবাজার শহরের খুরুশকুল নতুন সেতু এলাকায় চোরাই পাইপ ফিটিংস, প্লাস্টিক ফিটিংস ও প্লাস্টিকের তারসহ সজীব (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে খুরুশকুল নতুন সেতু সংলগ্ন সোহেলের ভাঙারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় সজীবের দেখানো ও তাঁর কাছ থেকে বের করে দেওয়া বিপুল পরিমাণ পাইপ ফিটিংস, প্লাস্টিক ফিটিংস এবং প্রায় ১৪ কেজি প্লাস্টিকের কভারযুক্ত তার উদ্ধার ও জব্দ করা হয়।গ্রেপ্তারকৃত সজীব কেরানীগঞ্জের দক্ষিণ সুবাড্ডা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ওই ভাঙারি দোকানে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারে চোরাই পাইপ ফিটিংসসহ ভাঙারি দোকানের কর্মচারী গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার শহরের খুরুশকুল নতুন সেতু এলাকায় চোরাই পাইপ ফিটিংস, প্লাস্টিক ফিটিংস ও প্লাস্টিকের তারসহ সজীব (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার কর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।
অবসরোত্তর বিধিনিষেধের অজুহাতে ৬০% অতিরিক্ত ভাতার দাবি বিটিআরসির: তোলপাড় প্রশাসনিক অঙ্গনে




মন্তব্য করুন