হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরোর মহাপরিচালক

শহিদুল ইসলাম

শহিদুল ইসলাম

শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া। এসময় তিনি রোহিঙ্গাদের জন্য চলমান মানবিক সহায়তার মান বজায় রাখা এবং স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় তিনি উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে অবস্থিত একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কেন্দ্রটির বিভিন্ন ইউনিট, চিকিৎসা কার্যক্রম ও সেবার মান পর্যবেক্ষণ করে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
জানা গেছে, জাতিসংঘ জরুরি শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এবং সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ)-এর অর্থায়নে এনজিও সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)-এর তত্ত্বাবধানে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। এখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য প্রাথমিক চিকিৎসা, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, পুষ্টি সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
পরিদর্শন শেষে ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা কার্যক্রম মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ অংশ। সীমিত সম্পদের মধ্যেও সংশ্লিষ্ট সংস্থাগুলো যেভাবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, পুষ্টি সহায়তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক সংস্থা ও অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টেকসই মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে হবে।”
এসময় প্রতিনিধি দল স্বাস্থ্যকেন্দ্রে আগত রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে শুক্রবার রাত ৯টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করে।
#####

shahid

shahid

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতে আইনি প্রক্রিয়া চলছে, সময়সীমা বলা সম্ভব নয়: ভারতীয় হাইকমিশনার

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরোর মহাপরিচালক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শনে এনজিও ব্যুরোর মহাপরিচালক

প্রতিবেদক: শহিদুল ইসলাম | প্রকাশিত: শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Print Image
শহিদুল ইসলাম। কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া। এসময় তিনি রোহিঙ্গাদের জন্য চলমান মানবিক সহায়তার মান বজায় রাখা এবং স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় তিনি উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে অবস্থিত একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কেন্দ্রটির বিভিন্ন ইউনিট, চিকিৎসা কার্যক্রম ও সেবার মান পর্যবেক্ষণ করে। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলকে স্বাস্থ্যকেন্দ্রটির সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। জানা গেছে, জাতিসংঘ জরুরি শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এবং সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ)-এর অর্থায়নে এনজিও সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)-এর তত্ত্বাবধানে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। এখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য প্রাথমিক চিকিৎসা, মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, পুষ্টি সহায়তা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। পরিদর্শন শেষে ড. মোহাম্মদ জাকারিয়া বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্যসেবা কার্যক্রম মানবিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ অংশ। সীমিত সম্পদের মধ্যেও সংশ্লিষ্ট সংস্থাগুলো যেভাবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তা প্রশংসনীয়। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।” তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, পুষ্টি সহায়তা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক সংস্থা ও অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য টেকসই মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে হবে।” এসময় প্রতিনিধি দল স্বাস্থ্যকেন্দ্রে আগত রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে শুক্রবার রাত ৯টার দিকে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করে। #####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×