হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছাত্রলীগ নেতা ইমনের জানাজায় শোকাহত মানুষের ঢল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ জুলাই ২০২২, ০৮:২২ অপরাহ্ন

এম. এ আজিজ রাসেল :

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ নেতা ইমনের প্রথম নামাজে জানাজা টেকপাড়া জামে মসজিদ ও দ্বিতীয় নামাজে জানাজা খরুলিয়া দরগাহ পাড়া বায়তুল মামুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা ও ১১টায় দুই দফায় অনুষ্ঠিত জানাজায় বৃষ্টি উপেক্ষা করে শোকাহত মানুষের ঢল নামে।

জানাজাপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসেন, ঝিলংজা ৬নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নাছির উদ্দিন, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল কাশেম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী ও নিহতের চাচা মোস্তফা।

এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল হক, টেকপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, নিহত ইমনের নানা টেকপাড়া সমাজ কমিটির সাবেক সভাপতি গোলাম মওলা বাবুল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমানুল আজিম, নিহতের পিতা ব্যবসায়ী মোহাম্মদ হাছান, টেকপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু, টেকপাড়া সোসাইটির সভাপতি এম. জাহেদ উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল আবদুল্লাহ, ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ব্যবসায়ী কায়সার মওলা ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফুল করিম।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

জানাজা শেষে তাঁকে খরুলিয়া মধ্যম মুক্তারকুল কবরস্থানে দাফন করা হয়।

গত বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে পেশকার পাড়ার বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে ইমন হাসান মওলা তাঁর পিতার মোটর সাইকেল নিয়ে ঘুরতে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাঁর গতিরোধ করে পেশকার পাড়া এলাকার বহু মামলার আসামী আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান আলী, ইমন, মিন্টু, তৌহিদ, জুয়েল, মুন্না, সানি ও ফরহাদসহ ১০-১২ জন সন্ত্রাসী। এসময় ইমনকে শরীরে বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। ছিনিয়ে নেওয়া হয় তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি। পরে গুরুতর আহত অবস্থায় ইমন মাটিতে ঢলে পড়লে মৃত্যু হয়েছে ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইমন হত্যার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ছাত্রলীগ নেতা ইমনের জানাজায় শোকাহত মানুষের ঢল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছাত্রলীগ নেতা ইমনের জানাজায় শোকাহত মানুষের ঢল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই ২০২২, ০৮:২২ অপরাহ্ন
Print Image
এম. এ আজিজ রাসেল : সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ নেতা ইমনের প্রথম নামাজে জানাজা টেকপাড়া জামে মসজিদ ও দ্বিতীয় নামাজে জানাজা খরুলিয়া দরগাহ পাড়া বায়তুল মামুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা ও ১১টায় দুই দফায় অনুষ্ঠিত জানাজায় বৃষ্টি উপেক্ষা করে শোকাহত মানুষের ঢল নামে। জানাজাপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সভাপতি এস,এম সাদ্দাম হোসেন, ঝিলংজা ৬নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নাছির উদ্দিন, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল কাশেম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী ও নিহতের চাচা মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল হক, টেকপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, নিহত ইমনের নানা টেকপাড়া সমাজ কমিটির সাবেক সভাপতি গোলাম মওলা বাবুল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমানুল আজিম, নিহতের পিতা ব্যবসায়ী মোহাম্মদ হাছান, টেকপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু, টেকপাড়া সোসাইটির সভাপতি এম. জাহেদ উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল আবদুল্লাহ, ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ব্যবসায়ী কায়সার মওলা ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফুল করিম। জানাজা শেষে তাঁকে খরুলিয়া মধ্যম মুক্তারকুল কবরস্থানে দাফন করা হয়। গত বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে পেশকার পাড়ার বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে ইমন হাসান মওলা তাঁর পিতার মোটর সাইকেল নিয়ে ঘুরতে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তাঁর গতিরোধ করে পেশকার পাড়া এলাকার বহু মামলার আসামী আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান আলী, ইমন, মিন্টু, তৌহিদ, জুয়েল, মুন্না, সানি ও ফরহাদসহ ১০-১২ জন সন্ত্রাসী। এসময় ইমনকে শরীরে বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। ছিনিয়ে নেওয়া হয় তাঁর ব্যবহৃত মোটর সাইকেলটি। পরে গুরুতর আহত অবস্থায় ইমন মাটিতে ঢলে পড়লে মৃত্যু হয়েছে ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পথচারীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইমন হত্যার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×