হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া প্রেস ক্লাবের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: ‘উখিয়ায় সাংবাদিকদের ওপর বিএনপি সভাপতি সরওয়ারের জুলুম’ শিরোনামে ‘অগ্রযাত্রা প্রতিদিন বিডি’ ফেসবুক পেইজে প্রকাশিত ফটোকার্ড ও ভিডিও কনটেন্টকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব…

‘উখিয়ায় সাংবাদিকদের ওপর বিএনপি সভাপতি সরওয়ারের জুলুম’ শিরোনামে ‘অগ্রযাত্রা প্রতিদিন বিডি’ ফেসবুক পেইজে প্রকাশিত ফটোকার্ড ও ভিডিও কনটেন্টকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উখিয়া প্রেসক্লাব।

প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, মনোনয়ন ফরম কেড়ে নেওয়া, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কিংবা পছন্দের ব্যক্তিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বসানোর যে অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। গঠনতন্ত্র ও নিয়মনীতি অনুসরণ করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সম্মানিত সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেসক্লাবের আইন উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরীর সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

সংবাদে উল্লেখিত ফারুক আহমেদ ও কাজী বাচ্চু—উভয়েই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে একই পদে দুই ব্যক্তিকে ‘পছন্দের লোক’ হিসেবে বসানোর কোনো সুযোগ নেই। তাই এ অভিযোগও সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন।

প্রেসক্লাব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পেইজ কর্তৃপক্ষকে প্রকাশিত মিথ্যা তথ্য প্রত্যাহার করে প্রকৃত ঘটনা যাচাইপূর্বক সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদ বা কনটেন্ট প্রকাশের আগে তথ্য যথাযথভাবে যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় চেকপোস্টে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি ছাত্রদলের

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়া প্রেস ক্লাবের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি সম্পর্কিত তথ্য কী?

উত্তর: ‘উখিয়ায় সাংবাদিকদের ওপর বিএনপি সভাপতি সরওয়ারের জুলুম’ শিরোনামে ‘অগ্রযাত্রা প্রতিদিন বিডি’ ফেসবুক পেইজে প্রকাশিত ফটোকার্ড ও ভিডিও কনটেন্টকে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়া প্রেস ক্লাবের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া প্রেস ক্লাবের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি

প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Print Image
‘উখিয়ায় সাংবাদিকদের ওপর বিএনপি সভাপতি সরওয়ারের জুলুম’ শিরোনামে ‘অগ্রযাত্রা প্রতিদিন বিডি’ ফেসবুক পেইজে প্রকাশিত ফটোকার্ড ও ভিডিও কনটেন্টকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উখিয়া প্রেসক্লাব। প্রেসক্লাব কর্তৃপক্ষ জানায়, মনোনয়ন ফরম কেড়ে নেওয়া, নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা কিংবা পছন্দের ব্যক্তিকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বসানোর যে অভিযোগ করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। গঠনতন্ত্র ও নিয়মনীতি অনুসরণ করেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সম্মানিত সভাপতি ও সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেসক্লাবের আইন উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য ও সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরীর সমন্বয়ে তিন সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সংবাদে উল্লেখিত ফারুক আহমেদ ও কাজী বাচ্চু—উভয়েই সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে একই পদে দুই ব্যক্তিকে ‘পছন্দের লোক’ হিসেবে বসানোর কোনো সুযোগ নেই। তাই এ অভিযোগও সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন। প্রেসক্লাব কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পেইজ কর্তৃপক্ষকে প্রকাশিত মিথ্যা তথ্য প্রত্যাহার করে প্রকৃত ঘটনা যাচাইপূর্বক সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদ বা কনটেন্ট প্রকাশের আগে তথ্য যথাযথভাবে যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×