হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় চেকপোস্টে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক আটকে জিজ্ঞাসাবাদ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে উপজেলা ছাত্রদল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের কাছে একটি স্মারকলিপ…

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক আটকে জিজ্ঞাসাবাদ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে উপজেলা ছাত্রদল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের কাছে একটি স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩ নভেম্বর)দুপুরে উপজেলা ও উখিয়া কলেজ ছাত্রদলের নেতারা এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় বিভিন্ন চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে ছাত্রীদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা এবং তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হচ্ছে।

স্মারকলিপিতে ছয়টি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক হয়রানি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শালীন ও সম্মানজনক আচরণ নিশ্চিত করা, নিরাপত্তার নামে অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ বন্ধ করা এবং হয়রানির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

আরও পড়ুন

চকরিয়ায় বৃত্তি পরীক্ষার নামে রমরমা বাণিজ্য, প্রতারনার শিকার শিক্ষার্থীরা, ১৪৫ বিদ্যালয়ে জরুরি নোটিশ

উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার নামে কোনো শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের যেন হয়রানির শিকার হতে না হয়। তাঁরা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান।

উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ানুর রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ এবং উখিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আবছার ও সাধারণ সম্পাদক উসমান সরওয়ার স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, সরকারি কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন। এ ধরনের অভিযোগের বিষয়ে তিনি কিছু শোনেননি। তবে বিস্তারিত তথ্য জেনে এ বিষয়ে বক্তব্য দেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় চেকপোস্টে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি ছাত্রদলের সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক আটকে জিজ্ঞাসাবাদ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে উপজেলা ছাত্রদল। এ বিষয়ে উপজেলা নি। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় চেকপোস্টে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি ছাত্রদলের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় চেকপোস্টে শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি ছাত্রদলের

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক আটকে জিজ্ঞাসাবাদ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে উপজেলা ছাত্রদল। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের কাছে একটি স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৩ নভেম্বর)দুপুরে উপজেলা ও উখিয়া কলেজ ছাত্রদলের নেতারা এ স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের সময় বিভিন্ন চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে ছাত্রীদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা এবং তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হচ্ছে। স্মারকলিপিতে ছয়টি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে চেকপোস্টে শিক্ষার্থীদের অহেতুক হয়রানি বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শালীন ও সম্মানজনক আচরণ নিশ্চিত করা, নিরাপত্তার নামে অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ বন্ধ করা এবং হয়রানির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার নামে কোনো শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের যেন হয়রানির শিকার হতে না হয়। তাঁরা এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান। উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ানুর রহমান ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদ এবং উখিয়া কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আবছার ও সাধারণ সম্পাদক উসমান সরওয়ার স্মারকলিপিতে স্বাক্ষর করেন। এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, সরকারি কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন। এ ধরনের অভিযোগের বিষয়ে তিনি কিছু শোনেননি। তবে বিস্তারিত তথ্য জেনে এ বিষয়ে বক্তব্য দেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×