হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের দুর্গোৎসবে অর্থ সহায়তা প্রদান করেছে কোস্ট ফাউন্ডেশন।

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২, ০৭:৪৭ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের দুর্গোৎসবে নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেছে এনজিও সংস্থা কোস্ট ফাউন্ডেশন।

মঙ্গলবার(৪ অক্টোবর) দুপুরে হিন্দু ক্যাম্পে অর্থ সহায়তা প্রদানের পূর্বে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম। পরে অর্থ সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে এনজিও সংস্থা কোষ্ট ফাউন্ডেশন সুনামের সাথে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মায়ানমার নাগরিক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যেও ভূমিকা রেখে যাচ্ছে।

উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে পূজা মন্ডলে এনজিওদের মধ্যে প্রথম সহযোগিতার জন্য উখিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এনজিও সংস্থা কোষ্ট ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ক্যাম্পে বসবাসরত মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রিত হিন্দুদের ২০১৭ সালে সর্বপ্রথম কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় মন্দির সংস্কারসহ সব ধরনের সহযোগিতা করে আসছি। সর্বশেষ সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করি। কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এসময় উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,নির্বাহী সদস্য ও সুজনের সভাপতি নুর মোহাম্মদ সিকদার,সদস্য আবদুল্লাহ আল আজিজ, ইমরান আল মাহমুদ, প্রমুখ উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ার রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের দুর্গোৎসবে অর্থ সহায়তা প্রদান করেছে কোস্ট ফাউন্ডেশন।

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের দুর্গোৎসবে অর্থ সহায়তা প্রদান করেছে কোস্ট ফাউন্ডেশন।

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২, ০৭:৪৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্পের দুর্গোৎসবে নিজস্ব তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করেছে এনজিও সংস্থা কোস্ট ফাউন্ডেশন। মঙ্গলবার(৪ অক্টোবর) দুপুরে হিন্দু ক্যাম্পে অর্থ সহায়তা প্রদানের পূর্বে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম। পরে অর্থ সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে এনজিও সংস্থা কোষ্ট ফাউন্ডেশন সুনামের সাথে কাজ করে যাচ্ছে। পাশাপাশি মায়ানমার নাগরিক ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যেও ভূমিকা রেখে যাচ্ছে। উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে পূজা মন্ডলে এনজিওদের মধ্যে প্রথম সহযোগিতার জন্য উখিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে এনজিও সংস্থা কোষ্ট ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ক্যাম্পে বসবাসরত মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রিত হিন্দুদের ২০১৭ সালে সর্বপ্রথম কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় মন্দির সংস্কারসহ সব ধরনের সহযোগিতা করে আসছি। সর্বশেষ সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করি। কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।" এসময় উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,নির্বাহী সদস্য ও সুজনের সভাপতি নুর মোহাম্মদ সিকদার,সদস্য আবদুল্লাহ আল আজিজ, ইমরান আল মাহমুদ, প্রমুখ উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×