হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় অসহায় ও দুস্থদের পাশে রামু ১০ পদাতিক ডিভিশন

ইমরান আল মাহমুদ,উখিয়া

ইমরান আল মাহমুদ,উখিয়া

রবিবার, ৯ জানুয়ারি ২০২২, ০২:১২ অপরাহ্ন

ইমরান আল মাহমুদ,উখিয়া:
স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাস।

রবিবার (৯ জানুয়ারি) কক্সবাজারের উখিয়া উপজেলার উখিয়া ডিগ্রী কলেজ মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন।
জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. ফখরুল আহসান মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এধরনের জনসেবামূলক কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

এদিকে রামু সেনানিবাস সূত্র হতে জানা যায়, ইতিপূর্বে রামু ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসক দল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, রামু উপজেলার রাবার বাগান, গর্জনিয়া এবং উখিয়া উপজেলার ইনানীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। এছাড়া ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।‌

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় অসহায় ও দুস্থদের পাশে রামু ১০ পদাতিক ডিভিশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় অসহায় ও দুস্থদের পাশে রামু ১০ পদাতিক ডিভিশন

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ,উখিয়া | প্রকাশিত: রবিবার, ৯ জানুয়ারি ২০২২, ০২:১২ অপরাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ,উখিয়া: স্থানীয় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাস। রবিবার (৯ জানুয়ারি) কক্সবাজারের উখিয়া উপজেলার উখিয়া ডিগ্রী কলেজ মাঠে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ হাজার রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ সহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করেন। জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. ফখরুল আহসান মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধানের দিক-নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ, এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিদ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এধরনের জনসেবামূলক কার্যক্রম দুঃস্থ ও অসহায় মানুষদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা রাখছে। এদিকে রামু সেনানিবাস সূত্র হতে জানা যায়, ইতিপূর্বে রামু ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসক দল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, রামু উপজেলার রাবার বাগান, গর্জনিয়া এবং উখিয়া উপজেলার ইনানীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে। এছাড়া ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।‌

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×