হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় শাহাজাহান (৩৫) নামে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত এক সোর্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহাজাহান পালং খালী ইউনিয়নের থাইংখালীর ধামনখালী এলাকার মো. সিরাজুল হকের ছেলে।

বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে শাহাজাহান নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে, শাহাজাহানের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, বুধবার গভীর রাতে তার স্বামীকে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর স্বামীর খবর পাননি। সকালে খবর আসে চিতাখলা ব্রিজ এলাকায় তার লাশ পড়ে আছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার স্বামী হত্যার বিচার দাবি করেন।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

এলাকাবাসী জানান, শাহাজাহান আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সের লাশ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্সের লাশ উদ্ধার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় শাহাজাহান (৩৫) নামে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত এক সোর্সের লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহাজাহান পালং খালী ইউনিয়নের থাইংখালীর ধামনখালী এলাকার মো. সিরাজুল হকের ছেলে। বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে শাহাজাহান নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে, শাহাজাহানের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, বুধবার গভীর রাতে তার স্বামীকে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর স্বামীর খবর পাননি। সকালে খবর আসে চিতাখলা ব্রিজ এলাকায় তার লাশ পড়ে আছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার স্বামী হত্যার বিচার দাবি করেন। এলাকাবাসী জানান, শাহাজাহান আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×