হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধার মেয়ে’র শ্লীলতাহানি : পুলিশের ভূমিকা রহস্যজনক

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী কর্তৃক মুক্তিযোদ্ধাকালীন সময়ের বান্দরবান ও কক্সবাজারের কমান্ডার ক্যাপ্টেন (অব:) আবদুস সোবহানের মেয়ে সাবেক রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবেরা ফারজিন তৃপ্তিকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে মরিচ্যা বাজার এলাকায়। ঘটনার পর একইদিন বিকেলে উখিয়া প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে তৃপ্তি অভিযোগ তুলে বলেন,” আমার স্বামী ডাক্তার নাছির উদ্দিন চৌধুরী জুয়েলের পরিবার জায়গাটি এলজিইডি থেকে লিজ নিয়েছিলো। হঠাৎ ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী এসে জমিটি খাস বলে বাঁধা প্রদান করে। এরপর কারণ জানতে চাইলে আমার স্বামী জুয়েলকে ব্যাপক মারধর করে। চোখের সামনে মারধর করতে দেখে চেয়ারম্যান ইমরুল কায়েস এর কাছে মারধরের কারণ জানতে চাইলে আমার ও জুয়েলের বোন জুসির কাপড় টানাহেঁচড়া করে। পরে আমরা আঘাতপ্রাপ্ত হই। ”

তৃপ্তি বলেন,”আমার বাবা একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। কক্সবাজার ও বান্দরবানে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন আমার বাবা। কিন্তু সব কাগজপত্র থাকার পরেও স্বাধীন দেশে আমরা পরাধীন হয়ে পড়েছি। এভাবে আমাদের শ্লীলতাহানি করার বিচার চাই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাবো ভূমিদস্যু ও চাদাবাজ এবং আইনের প্রতি অশ্রদ্ধাশীল চেয়ারম্যান ইমরুলকে আইনের আওতায় আনতে। আমি স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে অপর এক সংবাদ সম্মেলন চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী নিজকে নির্দোষ দাবী করেন।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধার মেয়ে’র শ্লীলতাহানি : পুলিশের ভূমিকা রহস্যজনক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক মুক্তিযোদ্ধার মেয়ে’র শ্লীলতাহানি : পুলিশের ভূমিকা রহস্যজনক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী কর্তৃক মুক্তিযোদ্ধাকালীন সময়ের বান্দরবান ও কক্সবাজারের কমান্ডার ক্যাপ্টেন (অব:) আবদুস সোবহানের মেয়ে সাবেক রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবেরা ফারজিন তৃপ্তিকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে মরিচ্যা বাজার এলাকায়। ঘটনার পর একইদিন বিকেলে উখিয়া প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে তৃপ্তি অভিযোগ তুলে বলেন," আমার স্বামী ডাক্তার নাছির উদ্দিন চৌধুরী জুয়েলের পরিবার জায়গাটি এলজিইডি থেকে লিজ নিয়েছিলো। হঠাৎ ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী এসে জমিটি খাস বলে বাঁধা প্রদান করে। এরপর কারণ জানতে চাইলে আমার স্বামী জুয়েলকে ব্যাপক মারধর করে। চোখের সামনে মারধর করতে দেখে চেয়ারম্যান ইমরুল কায়েস এর কাছে মারধরের কারণ জানতে চাইলে আমার ও জুয়েলের বোন জুসির কাপড় টানাহেঁচড়া করে। পরে আমরা আঘাতপ্রাপ্ত হই। " তৃপ্তি বলেন,"আমার বাবা একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। কক্সবাজার ও বান্দরবানে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন আমার বাবা। কিন্তু সব কাগজপত্র থাকার পরেও স্বাধীন দেশে আমরা পরাধীন হয়ে পড়েছি। এভাবে আমাদের শ্লীলতাহানি করার বিচার চাই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে যাবো ভূমিদস্যু ও চাদাবাজ এবং আইনের প্রতি অশ্রদ্ধাশীল চেয়ারম্যান ইমরুলকে আইনের আওতায় আনতে। আমি স্থানীয় প্রশাসনের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছি। এদিকে অপর এক সংবাদ সম্মেলন চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী নিজকে নির্দোষ দাবী করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×