হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শস্য কর্তন অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন

জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেছেন , বর্তমান সরকার প্রযুক্তি ব্যবহারের কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছেন। অধিক ফলন উৎপাদন করে দেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে। প্রান্তিক চাষীদেরকে সার বীজ ও কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে ।

২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নে করইবনিয়া এলাকায় আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে শস্য কর্তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় স্থাপিত ৫০ একরের সমলয়ে আমন ধান চাষের ব্লক প্রদর্শনী শস্য কর্তন অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আরো বলেন, কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে জমিতে চারা রোপন, শষ্য কর্তন ও ধান মাড়াই একসাথে করা যায়। এই আধুনিক প্রযুক্তি ব্যবহারে শ্রমিক কম লাগে, সময় অপচয় হয় না ও অর্থের সাশ্রয় হয়। স্থানীয় জনগণকে অধিক ফলন উৎপাদনে প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

এ সময় আরো বক্তব্য রাখেন কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের ইউএও হিরা লাল নাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের, উপসহকারী কৃষি কর্মকর্তা নিউটন চৌধুরী, মেম্বার আব্দুর রহিম ও কৃষক প্রতিনিধি জয়নাল আবেদীন ।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শস্য কর্তন অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শস্য কর্তন অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন জেলা প্রশাসক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শস্য কর্তন অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৩ পূর্বাহ্ন
Print Image
জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেছেন , বর্তমান সরকার প্রযুক্তি ব্যবহারের কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছেন। অধিক ফলন উৎপাদন করে দেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে। প্রান্তিক চাষীদেরকে সার বীজ ও কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে । ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নে করইবনিয়া এলাকায় আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে শস্য কর্তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় স্থাপিত ৫০ একরের সমলয়ে আমন ধান চাষের ব্লক প্রদর্শনী শস্য কর্তন অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আরো বলেন, কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে জমিতে চারা রোপন, শষ্য কর্তন ও ধান মাড়াই একসাথে করা যায়। এই আধুনিক প্রযুক্তি ব্যবহারে শ্রমিক কম লাগে, সময় অপচয় হয় না ও অর্থের সাশ্রয় হয়। স্থানীয় জনগণকে অধিক ফলন উৎপাদনে প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন । এ সময় আরো বক্তব্য রাখেন কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের ইউএও হিরা লাল নাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের, উপসহকারী কৃষি কর্মকর্তা নিউটন চৌধুরী, মেম্বার আব্দুর রহিম ও কৃষক প্রতিনিধি জয়নাল আবেদীন । পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শস্য কর্তন অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×