ইমরান আল মাহমুদ::
মুজিববর্ষ উপলক্ষে উখিয়ার গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নির্মাণাধীন ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
শনিবার(৯ এপ্রিল) দুপুরে উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নে নির্মাণাধীন মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ পরিদর্শন শেষে কাজের অগ্রগতি ও গুণগত মান বৃদ্ধি করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
এদিকে,উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এ দফায় মুজিববর্ষের ঘর পাবে ২৪৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। নির্মাণ কাজ শেষে সর্বশেষ তথ্য জানানো যাবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
জেলা প্রশাসকের মুজিববর্ষের ঘর নির্মাণ কাজ পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।




মন্তব্য করুন