হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ইমরান আল মাহমুদ,উখিয়া

ইমরান আল মাহমুদ,উখিয়া

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ০১:০০ অপরাহ্ন

ইমরান আল মাহমুদ,উখিয়া:
“মুজিববর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার(১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি উপজেলা পরিষদ গেইট প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। তিনি বলেন,”দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করে ক্ষয়ক্ষতি কমানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে মানুষই দুর্যোগ সৃষ্টির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ ধ্বংস করে মানবসৃষ্ট দুর্যোগের সৃষ্টি করা হচ্ছে। ঘূর্ণিঝড় বা যেকোনো দুর্যোগময় মুহুর্তে নিজেদের সচেতন থাকতে হবে। সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করার জন্য সবার প্রতি উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।”

সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন। তিনি বলেন,”দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের বহুমুখী উদ্যোগে অনেকটা সফলতার পথে। সবাইকে দুর্যোগ মোকাবেলায় আরও সজাগ থাকতে হবে। উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভূমিধ্বস,বন্যা সহ বিভিন্ন দুর্যোগে উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

আরও পড়ুন

নভেম্বরের প্রথম তিন দিনে ৫২১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা, প্রবৃদ্ধি ৫৮.১ শতাংশ

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা ইমদাদুল হক,ইউএনডিপি’র কর্মকর্তা দেওয়ান জিন্নাহ,সিপিপি উখিয়া টিম লিডার আবুল হোসেন রাজু,উখিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হলদিয়া পালং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন শর্মা রনি সহ সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি,সিপিপি’র বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মেধু বড়ুয়া।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ,উখিয়া | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ০১:০০ অপরাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ,উখিয়া: "মুজিববর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা"- এ প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার(১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি উপজেলা পরিষদ গেইট প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। তিনি বলেন,"দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করে ক্ষয়ক্ষতি কমানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে মানুষই দুর্যোগ সৃষ্টির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ ধ্বংস করে মানবসৃষ্ট দুর্যোগের সৃষ্টি করা হচ্ছে। ঘূর্ণিঝড় বা যেকোনো দুর্যোগময় মুহুর্তে নিজেদের সচেতন থাকতে হবে। সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করার জন্য সবার প্রতি উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।" সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন। তিনি বলেন,"দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের বহুমুখী উদ্যোগে অনেকটা সফলতার পথে। সবাইকে দুর্যোগ মোকাবেলায় আরও সজাগ থাকতে হবে। উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভূমিধ্বস,বন্যা সহ বিভিন্ন দুর্যোগে উপজেলা প্রশাসন সবসময় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থেকে সহযোগিতা করে আসছে। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।" আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা ইমদাদুল হক,ইউএনডিপি'র কর্মকর্তা দেওয়ান জিন্নাহ,সিপিপি উখিয়া টিম লিডার আবুল হোসেন রাজু,উখিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হলদিয়া পালং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন শর্মা রনি সহ সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি,সিপিপি'র বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মেধু বড়ুয়া।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×