হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তারেক রহমানের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ মার্চ – একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। বাণীতে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন

চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

তিনি বলেন, ২৫ মার্চ স্বাধীনতাকামী বাঙালির ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম দিন। এই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে এদেশের নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা চালিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।

এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা সম্ভব হয়নি, তা নিয়ে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এখনো গবেষণার বিষয় বলে তিনি উল্লেখ করেন। তবে ২৫ মার্চ দিবাগত রাতে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উই রিভোল্ট উচ্চারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধের মধ্য দিয়েই সূচনা হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের।

বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত মূল্য ও তাৎপর্য তুলে ধরতে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্র ও সমাজে মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তারেক রহমানের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তারেক রহমানের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ মার্চ – একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এই আহ্বান জানান। বাণীতে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।তিনি বলেন, ২৫ মার্চ স্বাধীনতাকামী বাঙালির ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম দিন। এই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে এদেশের নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা চালিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা সম্ভব হয়নি, তা নিয়ে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা এখনো গবেষণার বিষয় বলে তিনি উল্লেখ করেন। তবে ২৫ মার্চ দিবাগত রাতে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উই রিভোল্ট উচ্চারণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধের মধ্য দিয়েই সূচনা হয় দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের।বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত মূল্য ও তাৎপর্য তুলে ধরতে ২৫ মার্চের গণহত্যা সম্পর্কে জানা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন। রাষ্ট্র ও সমাজে মুক্তিযুদ্ধের মূল চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×