হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উপহারের গাড়ি ‘লাশ বহনের’ কাজে দান করলেন হিরো আলম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন

উপহার পাওয়া মাইক্রোবাসটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে তাতে বিনামূল্যে রোগী ও মরদেহ বহনের কাজে ব্যবহার করবেন বলে ঘোষণা দিয়েছে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামে গাড়ি উপহারদাতা শিক্ষকের বাড়িতে এসে গাড়ি বুঝে নেন হিরো আলম। এ সময় তিনি এ ঘোষণা দেন।

হিরো আলমকে গাড়ি উপহার দিতে মঞ্চ সাজান গাড়ি উপহারদাতা শিক্ষক এম মখলিছুর রহমান। দুপুর পৌনে ৩টায় সেই মঞ্চে এসে ওঠেন হিরো আলম। পরে তিনি হিরো আলমের হাতে নোহা মাইক্রোবাসটির চাবি ও কাজগপত্র হস্তান্তর করেন।

এ সময় হিরো আলম বলেন, ‘সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে, আজ এম মখলিছুর রহমান তা প্রমাণ করেছেন। ভালোবাসতে গেলে একটা মন লাগে। করোর টাকা আছে মন নেই। আবার করোর মন আছে টাকা নেই। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি মখলিছুর রহমান গাড়ি উপহার দেবেন। অনেকে তার লাইভ দেখে গালিগালাজও করেছেন। দেশ বিদেশ অনেকে আমাকে বলেছেন ভালোবেসে কেউ কোন কিছু উপহার দিলে নিতে হয়। তাই এ ভালবাসার জিনিসটা ভাল কাজে ব্যবহার করা হবে।’

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

তিনি বলেন, ‘মখলিছুর রহমান নিজের ঘোষণা অনুযায়ী গাড়িটি উপহার দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি এই গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করব। সেটি দিয়ে দরিদ্র রোগী এবং দরিদ্র পরিবারের কেউ মৃত্যুবরণ করলে মরদেহ ব্যবহারের কাজে ব্যবহার করা হবে। ’

এম মখলিছুর রহমান জানান, তিনি সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে হিরো আলমকে গাড়িটি উপহার দিয়েছেন। এ সময় তার হাতে একটি সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়। এ সময় হবিগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহারের ঘোষণা দেন এম মখলিছুর রহমান। ফেসবুক লাইভে মখলিছুর বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে ফল যেটাই আসুক না কেন, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাকে উপহার দিতে চাই।’

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন হিরো আলম। তিনি অভিযোগ করেছেন, ভোটের ফলে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: আমাদের সময়

,

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

উপহারের গাড়ি ‘লাশ বহনের’ কাজে দান করলেন হিরো আলম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উপহারের গাড়ি ‘লাশ বহনের’ কাজে দান করলেন হিরো আলম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] উপহার পাওয়া মাইক্রোবাসটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে তাতে বিনামূল্যে রোগী ও মরদেহ বহনের কাজে ব্যবহার করবেন বলে ঘোষণা দিয়েছে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামে গাড়ি উপহারদাতা শিক্ষকের বাড়িতে এসে গাড়ি বুঝে নেন হিরো আলম। এ সময় তিনি এ ঘোষণা দেন। হিরো আলমকে গাড়ি উপহার দিতে মঞ্চ সাজান গাড়ি উপহারদাতা শিক্ষক এম মখলিছুর রহমান। দুপুর পৌনে ৩টায় সেই মঞ্চে এসে ওঠেন হিরো আলম। পরে তিনি হিরো আলমের হাতে নোহা মাইক্রোবাসটির চাবি ও কাজগপত্র হস্তান্তর করেন। এ সময় হিরো আলম বলেন, ‘সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে, আজ এম মখলিছুর রহমান তা প্রমাণ করেছেন। ভালোবাসতে গেলে একটা মন লাগে। করোর টাকা আছে মন নেই। আবার করোর মন আছে টাকা নেই। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি মখলিছুর রহমান গাড়ি উপহার দেবেন। অনেকে তার লাইভ দেখে গালিগালাজও করেছেন। দেশ বিদেশ অনেকে আমাকে বলেছেন ভালোবেসে কেউ কোন কিছু উপহার দিলে নিতে হয়। তাই এ ভালবাসার জিনিসটা ভাল কাজে ব্যবহার করা হবে।’ তিনি বলেন, ‘মখলিছুর রহমান নিজের ঘোষণা অনুযায়ী গাড়িটি উপহার দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছেন। আমি এই গাড়িটিকে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করব। সেটি দিয়ে দরিদ্র রোগী এবং দরিদ্র পরিবারের কেউ মৃত্যুবরণ করলে মরদেহ ব্যবহারের কাজে ব্যবহার করা হবে। ’ এম মখলিছুর রহমান জানান, তিনি সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে হিরো আলমকে গাড়িটি উপহার দিয়েছেন। এ সময় তার হাতে একটি সম্মাননা স্মারকও তুলে দেওয়া হয়। এ সময় হবিগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহারের ঘোষণা দেন এম মখলিছুর রহমান। ফেসবুক লাইভে মখলিছুর বলেন, ‘হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন। নির্বাচনে ফল যেটাই আসুক না কেন, সিলেট বিভাগের পক্ষ থেকে গাড়িটি তাকে উপহার দিতে চাই।’ গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হন হিরো আলম। তিনি অভিযোগ করেছেন, ভোটের ফলে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। সূত্র: আমাদের সময় [ad_2] ,

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×