
ঢাকা, ২২ ফেব্রুয়ারি – একটি গোষ্ঠী আন্দোলনকে হাইজ্যাক করে ক্ষমতায় বসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
আমীর খসরু বলেন, হাইজ্যাক করে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়া বা অব্যাহতভাবে থাকতে চাওয়া শেখ হাসিনার প্রক্রিয়া। এদেরকে বিদায় করতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আন্দোলনের মালিকানা নিয়ে কথা বলতে গেলে দেশ বিভক্ত হয়ে যাবে। অভ্যুত্থানে বিএনপি সবচেয়ে বেশি সেক্রিফাইস করেছে, কিন্তু কখনও একক দাবিদার হিসাবে নিজেদের উপস্থাপন করেনি।
আন্দোলন শুধু ৩৬ দিনের নয় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিগত ১৫ বছর ধরে সবাই এই আন্দোলন করেছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৫




মন্তব্য করুন