হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

একদিনের ব্যবধানে দল পাল্টালেন হিরো আলম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ৩০ নভেম্বর – একদিনের ব্যবধানে দল পাল্টিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণ অধিকার পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেব আলম ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র জমা দেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এরআগে বুধবার (২৯ নভেম্বর) বগুড়া-৪ আসন থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে একতারা প্রতীকে মনোনয়নপত্র তুলেছিলেন হিরো আলম। তবে গণ অধিকার পার্টির জাতীয় জোট বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত এ ইউটিউবার।

হিরো আলমের ব্যক্তিগর সহকারী সুজন রহমান শুভ বলেন, চারদিন আগেই সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান না জেনেই হিরো আলমকে প্রার্থী হতে বলেছিলেন। ভুল বোঝাবুঝি হওয়ায় আজ বাংলাদেশ কংগ্রেসের জাতীয় জোটবদ্ধ দল গণ অধিকার পার্টি থেকে মনোনয়ন জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এখানে দল বিষয় নয়, হিরো আলমের ব্যক্তি জনপ্রিয়তাই আসল। স্বতন্ত্র প্রার্থীকে নানা হয়রানি হতে হয়, তাই এবার দল থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে হিরো আলম জয় নিয়ে আশাবাদী।

অসুস্থ থাকায় হিরো আলম নিজে মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি বলেও জানান সুজন রহমান।

এরআগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হিরো আলম সেইসময় বলেছিলেন, ‘এই সরকারের অধীনে আর নির্বাচন করবো না’।

আইএ/ ৩০ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

একদিনের ব্যবধানে দল পাল্টালেন হিরো আলম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

একদিনের ব্যবধানে দল পাল্টালেন হিরো আলম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ নভেম্বর – একদিনের ব্যবধানে দল পাল্টিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণ অধিকার পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেব আলম ওরফে হিরো আলম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র জমা দেন। এরআগে বুধবার (২৯ নভেম্বর) বগুড়া-৪ আসন থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে একতারা প্রতীকে মনোনয়নপত্র তুলেছিলেন হিরো আলম। তবে গণ অধিকার পার্টির জাতীয় জোট বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীক নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন আলোচিত এ ইউটিউবার। হিরো আলমের ব্যক্তিগর সহকারী সুজন রহমান শুভ বলেন, চারদিন আগেই সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান না জেনেই হিরো আলমকে প্রার্থী হতে বলেছিলেন। ভুল বোঝাবুঝি হওয়ায় আজ বাংলাদেশ কংগ্রেসের জাতীয় জোটবদ্ধ দল গণ অধিকার পার্টি থেকে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এখানে দল বিষয় নয়, হিরো আলমের ব্যক্তি জনপ্রিয়তাই আসল। স্বতন্ত্র প্রার্থীকে নানা হয়রানি হতে হয়, তাই এবার দল থেকে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে হিরো আলম জয় নিয়ে আশাবাদী। অসুস্থ থাকায় হিরো আলম নিজে মনোনয়নপত্র জমা দিতে আসতে পারেননি বলেও জানান সুজন রহমান। এরআগে গত ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলেম। পরে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনেও অংশ নেন তিনি। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হিরো আলম সেইসময় বলেছিলেন, ‘এই সরকারের অধীনে আর নির্বাচন করবো না’। আইএ/ ৩০ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×