হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

একদিনে ২২০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৭ জুলাই ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


রেইকিয়াভিক, ০৭ জুলাই – আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার ২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

দেশটি ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। এ কারণে বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ।খবর খালিজ টাইমস ও এএফপির।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগ্নেয়গিরির ওপর অবস্থিত মাউন্ট ফাগ্রাদালসফজালের নিচে কম্পন শুরু হয়। আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তের রেকজানেস উপদ্বীপে গত দুই বছরে দুটি অগ্ন্যুৎপাত ঘটেছে।

এক বিবৃতিতে আইএমও বলেছে, প্রায় ২ হাজার ২০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চারটি কম্পনের মাত্রা ছিল ৪ দশমিকের বেশি। এর মধ্যে বৃহত্তম ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী অঞ্চলে।

২০১০ সালের এপ্রিলে আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে আইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরিতে ব্যাপক অগ্ন্যুৎপাত হয়। এর ফলে দেশটিতে প্রায় ১০০০টি ফ্লাইট বাতিল করা হয়।

আইসল্যান্ডের ফাগ্রাদালসফজাল আগ্নেয়গিরির উপত্যকায় সবসময়ই পর্যটকদের ভিড় থাকে। এই আগ্নেয়গিরির কাছে এখন পর্যন্ত অগ্ন্যুৎপাতের কম্পন লক্ষ্য করা যায়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যে এখানেও হওয়ার সম্ভাবনা বেড়ে চলছে।

উত্তর আটলান্টিক দ্বীপ দেশটি মধ্য-আটলান্টিক এলাকাজুড়ে বিস্তৃত। সমুদ্রের তলদেশে একটি ফাটল আছে, যা ইউরেশীয় এবং উত্তর আমেরিকান টেকটোনিক প্লেটগুলোকে পৃথক করে।

প্রসঙ্গত, ২০২১ ও ২০২২ সালে আইসল্যান্ডের রাজধানী রেকজাভিক থেকে ৪০ কিলোমিটার দূরে মাউন্ট ফাগ্রাদালসফজালের কাছে লাভা ছড়িয়ে পড়ে। যেখানে সক্রিয় আগ্নেয়গিরির ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করে।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৭ জুলাই ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

একদিনে ২২০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

একদিনে ২২০০ বার ভূমিকম্প আইসল্যান্ডে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রেইকিয়াভিক, ০৭ জুলাই – আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকের আশেপাশের এলাকায় ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার ২০০ বার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটি ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চল। এ কারণে বড় ধরনের অগ্ন্যুৎপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ।খবর খালিজ টাইমস ও এএফপির। আইসল্যান্ডের আবহাওয়া অফিস (আইএমও) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগ্নেয়গিরির ওপর অবস্থিত মাউন্ট ফাগ্রাদালসফজালের নিচে কম্পন শুরু হয়। আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তের রেকজানেস উপদ্বীপে গত দুই বছরে দুটি অগ্ন্যুৎপাত ঘটেছে। এক বিবৃতিতে আইএমও বলেছে, প্রায় ২ হাজার ২০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চারটি কম্পনের মাত্রা ছিল ৪ দশমিকের বেশি। এর মধ্যে বৃহত্তম ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী অঞ্চলে। ২০১০ সালের এপ্রিলে আইসল্যান্ডের দক্ষিণ উপকূলের প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে আইজাফজাল্লাজোকুল আগ্নেয়গিরিতে ব্যাপক অগ্ন্যুৎপাত হয়। এর ফলে দেশটিতে প্রায় ১০০০টি ফ্লাইট বাতিল করা হয়। আইসল্যান্ডের ফাগ্রাদালসফজাল আগ্নেয়গিরির উপত্যকায় সবসময়ই পর্যটকদের ভিড় থাকে। এই আগ্নেয়গিরির কাছে এখন পর্যন্ত অগ্ন্যুৎপাতের কম্পন লক্ষ্য করা যায়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যে এখানেও হওয়ার সম্ভাবনা বেড়ে চলছে। উত্তর আটলান্টিক দ্বীপ দেশটি মধ্য-আটলান্টিক এলাকাজুড়ে বিস্তৃত। সমুদ্রের তলদেশে একটি ফাটল আছে, যা ইউরেশীয় এবং উত্তর আমেরিকান টেকটোনিক প্লেটগুলোকে পৃথক করে। প্রসঙ্গত, ২০২১ ও ২০২২ সালে আইসল্যান্ডের রাজধানী রেকজাভিক থেকে ৪০ কিলোমিটার দূরে মাউন্ট ফাগ্রাদালসফজালের কাছে লাভা ছড়িয়ে পড়ে। যেখানে সক্রিয় আগ্নেয়গিরির ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করে। সূত্র: যুগান্তরআইএ/ ০৭ জুলাই ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×