গাজী মোহাম্মদ আবু তাহের,মহেশখালী::
চট্টগ্রামের বেসরকারি এক মেডিকেল হাসপাতালে একসঙ্গে ৪ সন্তান জন্ম দিলেন মহেশখালীর এক গৃহবধূ।
২৪ শে সেপ্টেম্বর (শনিবার) দুপুরে সিজার ডেলিভারির মাধ্যমে দ্বীপ উপজেলা মহেশখালী পৌরসভার অন্তর্গত ০৮ নং ওয়ার্ডের গোরকঘাটা সিকদার পাড়া এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ ফারুকের স্ত্রী কোহিনূর বেগম একসাথে চার সন্তানের জন্ম দেন ।
মহেশখালীর গৃহবধূর একসাথে জন্ম দেওয়া ৪ সন্তানের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে বলে জানা গেছে।
আরও পড়ুন
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
পারিবারিক সূত্রে জানা যায়, প্রসূতি মা এবং নবজাতক সন্তান সকলেই সুস্থ আছেন।
🔗 আরও পড়ুন:
- কক্সবাজারে ভেসে আসা নামবিহীন ওই ট্রলারে আরও ৪ জন ছিল, তারা নিখোঁজ: পুলিশ
- চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার




মন্তব্য করুন