হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার ছিটকে পথচারীর মৃত্যুর ঘটনায় দুইজন আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন


চট্টগ্রাম, ২১ নভেম্বর – চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে পড়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা চার যাত্রীও আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর নিমতলা মোড়ের বন্দর থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শফিক। তিনি এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাচ্ছিলেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, প্রাইভেটকারটি পতেঙ্গার দিক থেকে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে লালখানবাজারের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে সাইকেল আরোহী মো. শফিককে (৫৫) নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ‘গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে দুইটি হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে সাইকেল আরোহী শফিক হাসপাতালে মারা যান।’

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ২১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার ছিটকে পথচারীর মৃত্যুর ঘটনায় দুইজন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেটকার ছিটকে পথচারীর মৃত্যুর ঘটনায় দুইজন আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২১ নভেম্বর – চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতলা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে পড়ে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গাড়িতে থাকা চার যাত্রীও আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে তাদের আটক করা হয়।বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর নিমতলা মোড়ের বন্দর থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. শফিক। তিনি এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাচ্ছিলেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, প্রাইভেটকারটি পতেঙ্গার দিক থেকে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর দিয়ে লালখানবাজারের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে সাইকেল আরোহী মো. শফিককে (৫৫) নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ‘গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে দুইটি হাসপাতালে পাঠানো হয়েছে। এরমধ্যে সাইকেল আরোহী শফিক হাসপাতালে মারা যান।’সূত্র: ঢাকা টাইমসএনএন/ ২১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×