হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর শত শত হুমকি পেয়েছিলাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ১৩ আগস্ট – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। টেরোরিজমই হচ্ছে তাদের ধর্ম। আমি নিজে এর ভুক্তভোগী। আমি এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করার পর শত শত হুমকির চিঠি পেয়েছিলাম। সেই চিঠিতে পৃথিবীর বিভিন্ন দেশের সন্ত্রাসীরা তার পক্ষ হয়ে আমাকে হত্যার হুমকি দিয়েছে। এর মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এমনকি বৌদ্ধও ছিল। আমি অবাক হয়ে গেলাম যে এটা কি ধরনের! সেইদিন থেকেই বুঝলাম এদের আসলে কোনো ধর্ম নাই।

রোববার (১৩ আগস্ট) জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

ঢাকার বাইরে পাঁচ মেডিকেল কলেজে ক্যানসার ও জটিল রোগের চিকিৎসায় হচ্ছে নতুন ইনমাস

প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আমাদের ধর্মের মানইজ্জতটা রক্ষা করবেন। কেউ যেন বিপথে না যায়। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত যারাই কাজ করছেন, কার ছেলে-মেয়ে কোথায় কার সঙ্গে মেশে, কোথায় যায় এগুলো দেখতে হবে। এই যে ইসলামের নামে বদনাম, সেটা ঘোচাতে হবে। সামান্য মুষ্টিমেয় কয়েকজনের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলাম, তার সঙ্গে কেন সন্ত্রাসী নাম যুক্ত হবে?

তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল করার ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা যার যার ধর্ম সে সে পালন করব। যেটা আমাদের নবী করিম (সা.)-এর শিক্ষা। আমরা সেই শিক্ষা নিয়েই চলব। বিচার তো আল্লাহ করবেন। কাজেই কে ভালো মুসলমান, কে খারাপ মুসলমান; কে হিন্দু, কে খ্রিস্টান এগুলো আমাদের দেখার বিষয় না। যার যার কর্মফল সে সে ভোগ করবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ আগস্ট ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর শত শত হুমকি পেয়েছিলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক সন্ত্রাসীকে গ্রেপ্তারের পর শত শত হুমকি পেয়েছিলাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৩ আগস্ট ২০২৩, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ আগস্ট – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেরোরিস্টদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশ বা বাউন্ডারি নাই। টেরোরিজমই হচ্ছে তাদের ধর্ম। আমি নিজে এর ভুক্তভোগী। আমি এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করার পর শত শত হুমকির চিঠি পেয়েছিলাম। সেই চিঠিতে পৃথিবীর বিভিন্ন দেশের সন্ত্রাসীরা তার পক্ষ হয়ে আমাকে হত্যার হুমকি দিয়েছে। এর মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এমনকি বৌদ্ধও ছিল। আমি অবাক হয়ে গেলাম যে এটা কি ধরনের! সেইদিন থেকেই বুঝলাম এদের আসলে কোনো ধর্ম নাই। রোববার (১৩ আগস্ট) জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আমাদের ধর্মের মানইজ্জতটা রক্ষা করবেন। কেউ যেন বিপথে না যায়। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত যারাই কাজ করছেন, কার ছেলে-মেয়ে কোথায় কার সঙ্গে মেশে, কোথায় যায় এগুলো দেখতে হবে। এই যে ইসলামের নামে বদনাম, সেটা ঘোচাতে হবে। সামান্য মুষ্টিমেয় কয়েকজনের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম ইসলাম, তার সঙ্গে কেন সন্ত্রাসী নাম যুক্ত হবে? তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল করার ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা যার যার ধর্ম সে সে পালন করব। যেটা আমাদের নবী করিম (সা.)-এর শিক্ষা। আমরা সেই শিক্ষা নিয়েই চলব। বিচার তো আল্লাহ করবেন। কাজেই কে ভালো মুসলমান, কে খারাপ মুসলমান; কে হিন্দু, কে খ্রিস্টান এগুলো আমাদের দেখার বিষয় না। যার যার কর্মফল সে সে ভোগ করবে। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৩ আগস্ট ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×