হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করবেন না মাহমুদুর রহমান মান্না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন


ঢাকা, ০২ অক্টোবর – দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে চলা জটিলতার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শাপলা প্রতীক দাবি করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি স্পষ্ট জানিয়েছেন, এনসিপিকে তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ দেওয়া হলে তিনি এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ বা মামলা করবেন না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এবং কমেন্টের মাধ্যমে মাহমুদুর রহমান মান্না এই তথ্য জানান।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না: মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য।’

পোস্টের কমেন্টে তিনি তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, জাতীয় প্রতীকের কারণে যদি তাকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে ইসি আর কাউকেই এটি দিতে পারে না। তবে এনসিপি’র প্রতি তার সহানুভূতির কারণ জানিয়ে তিনি আরও লেখেন, ‘যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী।’

এই বিবেচনার ভিত্তিতেই তিনি অঙ্গীকার করেন যে, এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ করা হলে তিনি কোনো মামলা করবেন না।

চিঠিতে জানানো হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত না থাকায় এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। এনসিপি তাদের আবেদনপত্রে প্রতীকের ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করেছিল।

ইসি এখন জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইসি’র দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনো বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক দ্রুত পছন্দ করে নিতে বলেছে। দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে পছন্দের প্রতীক কমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে, যাতে তাদের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করবেন না মাহমুদুর রহমান মান্না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করবেন না মাহমুদুর রহমান মান্না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ অক্টোবর – দলীয় প্রতীক বরাদ্দ নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও নির্বাচন কমিশনের (ইসি) মধ্যে চলা জটিলতার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শাপলা প্রতীক দাবি করা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি স্পষ্ট জানিয়েছেন, এনসিপিকে তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ দেওয়া হলে তিনি এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ বা মামলা করবেন না।বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এবং কমেন্টের মাধ্যমে মাহমুদুর রহমান মান্না এই তথ্য জানান।ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না: মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য।’পোস্টের কমেন্টে তিনি তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, জাতীয় প্রতীকের কারণে যদি তাকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে ইসি আর কাউকেই এটি দিতে পারে না। তবে এনসিপি’র প্রতি তার সহানুভূতির কারণ জানিয়ে তিনি আরও লেখেন, ‘যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী।’এই বিবেচনার ভিত্তিতেই তিনি অঙ্গীকার করেন যে, এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ করা হলে তিনি কোনো মামলা করবেন না।চিঠিতে জানানো হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত না থাকায় এই প্রতীক বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। এনসিপি তাদের আবেদনপত্রে প্রতীকের ক্রমানুসারে শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করেছিল।ইসি এখন জাতীয় নাগরিক পার্টিকে নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী ইসি’র দেওয়া প্রতীকের তালিকা থেকে এখনো বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক দ্রুত পছন্দ করে নিতে বলেছে। দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে পছন্দের প্রতীক কমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে, যাতে তাদের নিবন্ধনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০২ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×