ঢাকা, ৩১ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি সমাপ্ত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাতে এই কর্মসূচি সমাপ্ত হয়। এর আগে দলটি সারাদেশে পথসভা ও পদযাত্রা কর্মসূচি পালন করে।
হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী
দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন বলেন, ঝড়-বৃষ্টি-রোদ ও নানা বাধা অতিক্রম করে সাভারের বাইপালে পথসভার মধ্য দিয়ে শেষ হয়েছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা। বুধবার রাত সাড়ে ১১টায় পদযাত্রার বহর নিয়ে শীর্ষ নেতারা এনসিপির প্রধান কার্যালয়ে এসেছে।
তিনি জানান, কেন্দ্রীয় কার্যালয়ে পদযাত্রা অংশ নেওয়া নেতারা পৌঁছালে তাদের ফুল দিয়ে বরণ করে নেন এনসিপির ঢাকা মহানগরের নেতারা।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ জুলাই ২০২৫




মন্তব্য করুন