হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন


ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি – যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের বেশ কিছু গোপন নথি প্রকাশ করেছে যেখানে তাদের সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে এসেছে।

এসব নথির মধ্যে একটি খসড়া ইমেইল পাওয়া গেছে যেখানে এপস্টেইন দাবি করেছেন যে বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এক রুশ নারীর সঙ্গে গেটসের সম্পর্কের কথা উল্লেখ করে বলা হয়েছে, এর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুন

ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান

তবে বিল গেটস এই ইমেইলের তথ্য পুরোপুরি অসত্য বলে দাবি করেছেন। ৯নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য তিনি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। ওই ইমেইলটি মিথ্যা এবং সেটি কোথাও পাঠানো হয়নি বলেও তিনি দাবি করেন। এপস্টেইন কেন এমন কথা লিখেছিলেন বা তার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন গেটস।

তিনি জানান, ২০১১ সালে তাদের প্রথম পরিচয় হয় এবং পরবর্তী তিন বছর তারা একাধিকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। তবে এপস্টেইনের কুখ্যাত ক্যারিবিয়ান দ্বীপে তিনি কখনোই যাননি এবং কোনো নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল না বলে স্পষ্টভাবে জানিয়েছেন।

বিল গেটসের একজন মুখপাত্রও একই সুরে কথা বলেছেন এবং জানিয়েছেন যে এসব অভিযোগ সম্পর্কে গেটস অবগত নন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৫ ফেব্রুয়ারি – যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের বেশ কিছু গোপন নথি প্রকাশ করেছে যেখানে তাদের সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে এসেছে।এসব নথির মধ্যে একটি খসড়া ইমেইল পাওয়া গেছে যেখানে এপস্টেইন দাবি করেছেন যে বিল গেটস বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। এক রুশ নারীর সঙ্গে গেটসের সম্পর্কের কথা উল্লেখ করে বলা হয়েছে, এর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।তবে বিল গেটস এই ইমেইলের তথ্য পুরোপুরি অসত্য বলে দাবি করেছেন। ৯নিউজ অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এপস্টেইনের সঙ্গে কাটানো সময়ের জন্য তিনি লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। ওই ইমেইলটি মিথ্যা এবং সেটি কোথাও পাঠানো হয়নি বলেও তিনি দাবি করেন। এপস্টেইন কেন এমন কথা লিখেছিলেন বা তার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন গেটস।তিনি জানান, ২০১১ সালে তাদের প্রথম পরিচয় হয় এবং পরবর্তী তিন বছর তারা একাধিকবার নৈশভোজে অংশ নিয়েছিলেন। তবে এপস্টেইনের কুখ্যাত ক্যারিবিয়ান দ্বীপে তিনি কখনোই যাননি এবং কোনো নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল না বলে স্পষ্টভাবে জানিয়েছেন।বিল গেটসের একজন মুখপাত্রও একই সুরে কথা বলেছেন এবং জানিয়েছেন যে এসব অভিযোগ সম্পর্কে গেটস অবগত নন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×