হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার এনসিপির কেন্দ্রীয় চার নেতার পদত্যাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন


ঢাকা, ০২ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় পর্যায়ের চার নেতা।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তারা দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথক পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

পদত্যাগকারীরা হলেন- যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, আইসিটি সেলের প্রধান ফারহাদ আলম ভূঁইয়া এবং কেন্দ্রীয় সদস্য আল আমিন আহমেদ টুটুল।

পদত্যাগপত্রে মুশফিক উস সালেহীন উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে এনসিপির অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত নন। এ বিষয়ে তিনি আগে কার্যনির্বাহী পরিষদের সভায় ‘নোট অব ডিসেন্ট’ আকারে এবং পরে স্মারকলিপির মাধ্যমে আপত্তি জানিয়েছিলেন। তার মতে, ওই জোটে যোগদান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র গঠনের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।

অন্যদিকে খান মুহাম্মদ মুরসালীন ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের পদত্যাগের কথা জানান। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে বৃহস্পতিবার থেকে তিনি দলের সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। ‘দেখা হবে রাজপথে’ এমন মন্তব্যও করেন তিনি।

এরও আগে শনিবার (২৭ ডিসেম্বর) তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তার সংসদীয় আসন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা)।

এরপর খবর আসে তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০২ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার এনসিপির কেন্দ্রীয় চার নেতার পদত্যাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার এনসিপির কেন্দ্রীয় চার নেতার পদত্যাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের কেন্দ্রীয় পর্যায়ের চার নেতা।বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তারা দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পৃথক পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগকারীরা হলেন- যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন, আইসিটি সেলের প্রধান ফারহাদ আলম ভূঁইয়া এবং কেন্দ্রীয় সদস্য আল আমিন আহমেদ টুটুল।পদত্যাগপত্রে মুশফিক উস সালেহীন উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে এনসিপির অন্তর্ভুক্ত হওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত নন। এ বিষয়ে তিনি আগে কার্যনির্বাহী পরিষদের সভায় ‘নোট অব ডিসেন্ট’ আকারে এবং পরে স্মারকলিপির মাধ্যমে আপত্তি জানিয়েছিলেন। তার মতে, ওই জোটে যোগদান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র গঠনের রাজনৈতিক লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।অন্যদিকে খান মুহাম্মদ মুরসালীন ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের পদত্যাগের কথা জানান। ভিডিওর ক্যাপশনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে বৃহস্পতিবার থেকে তিনি দলের সব দায়িত্ব ও পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। ‘দেখা হবে রাজপথে’ এমন মন্তব্যও করেন তিনি।এরও আগে শনিবার (২৭ ডিসেম্বর) তাসনিম জারা ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। তার সংসদীয় আসন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা)।এরপর খবর আসে তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহও এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে তিনি গণমাধ্যমে জানিয়েছেন।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০২ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×