হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের উখিয়ায় পানির মোটরের বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (১৬) নামের এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোম…

কক্সবাজারের উখিয়ায় পানির মোটরের বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (১৬) নামের এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা মসি উল্লাহর ছেলে মোহাম্মদ রাসেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেলখোলা এলাকায় স্থানীয় বাসিন্দা মীর আহম্মদের বাড়িতে কাজ করছিল রাসেল। এ সময় পানির মোটরের বৈদ্যুতিক লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, মেলেনি মুক্তার ডিএনএ

ইউপি সদস্য কামাল উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন অসাবধানতার কারনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা কিশোরের মৃত্যু সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের উখিয়ায় পানির মোটরের বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (১৬) নামের এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার কর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় পানির মোটরের বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল (১৬) নামের এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা মসি উল্লাহর ছেলে মোহাম্মদ রাসেল। স্থানীয় সূত্রে জানা গেছে, তেলখোলা এলাকায় স্থানীয় বাসিন্দা মীর আহম্মদের বাড়িতে কাজ করছিল রাসেল। এ সময় পানির মোটরের বৈদ্যুতিক লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইউপি সদস্য কামাল উদ্দিন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন অসাবধানতার কারনে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×