হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার নতুন লুকে ধরা দিলেন বুবলী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন


ঢাকা, ২২ আগস্ট – সোশ্যাল মিডিয়ায় অন্যরকম লুকে দেখা পাওয়া গেল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর। তার ব্যাক্তিগত জীবনে যেন গুঞ্জনের শেষ নেই।

বিশেষ করে শাকিব খানের সঙ্গে প্রেম। অতপর মা হওয়ার খবর গোপন রাখা। এক পর্যায়ে লাইভে সেই সন্তান শাকিবের বলে দাবিসহ নানানভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

এবার নতুন লুকে আলোচনায় আসেন বুবলী। সোশ্যাল মিডিয়ায় সোনালী রঙের ছোট চুলে ভক্তদের মাঝে ধরা দিলেন এই সুন্দরী। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। যার ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে, আমি সেখানে’ ছবির নতুন লুক।

দেবাশীষ বিশ্বাস পরিচালিত নতুন সিনেমার জন্যই নিজেকে এভাবে তৈরি করেছেন বুবলী। এই সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন রোশান। জানা গেছে, ১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গান থেকে এই সিনেমার নাম নিয়েছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস।

‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে দুই প্রতারকের ভূমিকায় দেখা যাবে রোশান ও বুবলীকে। যারা ধনীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিলিয়ে দেন গরিবদের মাঝে। এতে অন্যান্য চরিত্রে আরও আছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলাসহ অনেকে।

আইএ/ ২২ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

এবার নতুন লুকে ধরা দিলেন বুবলী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার নতুন লুকে ধরা দিলেন বুবলী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২২ আগস্ট – সোশ্যাল মিডিয়ায় অন্যরকম লুকে দেখা পাওয়া গেল ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর। তার ব্যাক্তিগত জীবনে যেন গুঞ্জনের শেষ নেই। বিশেষ করে শাকিব খানের সঙ্গে প্রেম। অতপর মা হওয়ার খবর গোপন রাখা। এক পর্যায়ে লাইভে সেই সন্তান শাকিবের বলে দাবিসহ নানানভাবেই সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন এই অভিনেত্রী। এবার নতুন লুকে আলোচনায় আসেন বুবলী। সোশ্যাল মিডিয়ায় সোনালী রঙের ছোট চুলে ভক্তদের মাঝে ধরা দিলেন এই সুন্দরী। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন বুবলী। যার ক্যাপশনে লিখেছেন, ‘তুমি যেখানে, আমি সেখানে’ ছবির নতুন লুক। দেবাশীষ বিশ্বাস পরিচালিত নতুন সিনেমার জন্যই নিজেকে এভাবে তৈরি করেছেন বুবলী। এই সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন রোশান। জানা গেছে, ১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গান থেকে এই সিনেমার নাম নিয়েছেন নির্মাতা দেবাশীষ বিশ্বাস। ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে দুই প্রতারকের ভূমিকায় দেখা যাবে রোশান ও বুবলীকে। যারা ধনীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে বিলিয়ে দেন গরিবদের মাঝে। এতে অন্যান্য চরিত্রে আরও আছেন ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, রেবেকা, সীমান্ত, কাবিলাসহ অনেকে। আইএ/ ২২ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×