কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও মানি লন্ডারিং মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুর মোহাম্মদ মিজানকে (৪১) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে এসআরবি-১৫ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার বিমানবন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করে।
রবিবার সকালে এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, উখিয়া থানায় দায়েরকৃত মানি লন্ডারিং মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুর মোহাম্মদ মিজান বিমানবন্দর এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির আভিযানিক দল তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
গ্রেফতারকৃত নুর মোহাম্মদ মিজান কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং পূর্বপাড়া (চৌধুরী ফিলিং স্টেশনের বিপরীতে) এলাকার মৃত নজির আহমদের ছেলে। তার বিরুদ্ধে প্রায় ৫ বছর আগে উখিয়া থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছিল। মামলা দায়েরের পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি কর্তৃপক্ষ। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও মানি লন্ডারিং মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুর মোহাম্মদ মিজানকে (৪১) গ্রেফতার । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন