হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন


ঢাকা, ২৩ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পথসভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

নাহিদ ইসলাম বলেন, বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমাদের এই গণঅভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না, আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, ইনসাফ, সাম্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য আমরা জীবন ও রক্ত দিইনি। এক চাঁদাবাজ চলে যাবে, আরেকজন সেই জায়গা দখল করবে—এজন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি। এবারের নির্বাচন সেই ক্ষমতার কাঠামো পরিবর্তন এবং ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের ১০ দলীয় ঐক্যের এই প্রার্থী বলেন, একটি দল ছাত্র-জনতার গণজোয়ার দেখে ভয় পেয়ে বিভ্রান্তিকর কথা বলছে। তারা অপপ্রচার ও ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় জনগণেরই হবে।

এর আগে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় মাঠে হাঁটতে ও প্রাতঃভ্রমণে আসা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। এছাড়া, রাজধানীর বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত গণমিছিল হয়। এতে নাহিদ ইসলামের সঙ্গে এই আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাহার করা অ্যাডভোকেট আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পথসভায় তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমাদের এই গণঅভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না, আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র, ইনসাফ, সাম্য প্রতিষ্ঠা এবং ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য।তিনি আরও বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য আমরা জীবন ও রক্ত দিইনি। এক চাঁদাবাজ চলে যাবে, আরেকজন সেই জায়গা দখল করবে—এজন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি। এবারের নির্বাচন সেই ক্ষমতার কাঠামো পরিবর্তন এবং ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন।ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের ১০ দলীয় ঐক্যের এই প্রার্থী বলেন, একটি দল ছাত্র-জনতার গণজোয়ার দেখে ভয় পেয়ে বিভ্রান্তিকর কথা বলছে। তারা অপপ্রচার ও ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় জনগণেরই হবে।এর আগে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় মাঠে হাঁটতে ও প্রাতঃভ্রমণে আসা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। এছাড়া, রাজধানীর বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত গণমিছিল হয়। এতে নাহিদ ইসলামের সঙ্গে এই আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাহার করা অ্যাডভোকেট আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।এনএন/ ২৩ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×