হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘এবার শো-রুম উদ্বোধন করতে গিয়ে বাঁধার মুখে পড়লেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


চট্টগ্রাম, ০২ নভেম্বর – ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরীর আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। সেজন্য আগেভাগেই চট্টগ্রামে আসেন তিনি। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ওই শো-রুমটি উদ্বোধন করতে যাননি তিনি।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, ‘ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। এখন আর কিছু বলতে পারছি না।’

কাদের বাধার মুখে আসতে পারেননি অভিনেত্রী— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।’

উদ্বোধন অনুষ্ঠানে আসা ওসমান নামে একজন অতিথি বলেন, ‘বিষয়টা হচ্ছে উনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেননি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’

অভিনেত্রীর এই ঘোষণা আসার পর থেকে শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে।

সেই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শো-রুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

আইএ/ ০২ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘এবার শো-রুম উদ্বোধন করতে গিয়ে বাঁধার মুখে পড়লেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘এবার শো-রুম উদ্বোধন করতে গিয়ে বাঁধার মুখে পড়লেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ০২ নভেম্বর – ‘ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরীর আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। সেজন্য আগেভাগেই চট্টগ্রামে আসেন তিনি। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় ওই শো-রুমটি উদ্বোধন করতে যাননি তিনি।এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, ‘ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। ওনাকে ছাড়াই উদ্বোধন হয়েছে। এখন আর কিছু বলতে পারছি না।’কাদের বাধার মুখে আসতে পারেননি অভিনেত্রী— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা আমি সঠিক বলতে পারব না। এটা ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।’উদ্বোধন অনুষ্ঠানে আসা ওসমান নামে একজন অতিথি বলেন, ‘বিষয়টা হচ্ছে উনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেননি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’অভিনেত্রীর এই ঘোষণা আসার পর থেকে শহরজুড়ে শুরু হয় নানা আলোচনা। মেহজাবীনকে দিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার ব্যানারে।সেই ব্যানারটি রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে নিয়ে উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শো-রুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।আইএ/ ০২ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×