হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন


পঞ্চগড়, ২৫ জানুায়রি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চতুর্থ দিনের মতো পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

প্রচারণার চতুর্থ দিনে রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে তিনি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে পূর্বনির্ধারিত হেভিওয়েট রাজনীতির যে ধারণা, তা আর বাংলাদেশে টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের তথাকথিত হেভিওয়েট নেতাদের এবার ভূমিধস পতন দেখতে পাবেন, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষের মধ্যে আমরা পরিবর্তনের স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দেবে। চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে এবার মানুষ ভোটের মাধ্যমে জবাব দেবে।’

অভিযোগ করে তিনি বলেন, ‘এক বছর তিন মাস ধরে যারা জুলুম করেছে, তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। মানুষ এই গিরগিটি চরিত্র ভালোভাবেই চিনে রেখেছে। ভোটের সময় দেখা যাবে—মানুষ অনেক কথা শুনলেও ভোট দেবে সঠিক জায়গায়।’

এ সময় জোটের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন দেখতে পারবেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড়, ২৫ জানুায়রি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা চতুর্থ দিনের মতো পঞ্চগড়-১ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।প্রচারণার চতুর্থ দিনে রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে তিনি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।এ সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনে পূর্বনির্ধারিত হেভিওয়েট রাজনীতির যে ধারণা, তা আর বাংলাদেশে টিকবে না। বড় বড় রাজনৈতিক দলের তথাকথিত হেভিওয়েট নেতাদের এবার ভূমিধস পতন দেখতে পাবেন, ইনশাআল্লাহ।’তিনি আরও বলেন, ‘বিপ্লব মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষের মধ্যে আমরা পরিবর্তনের স্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি। মানুষ শুধু ১২ তারিখের অপেক্ষায় আছে। প্রত্যেকটা মানুষ জুলুমের বিরুদ্ধে ভোট দেবে। চাঁদাবাজি, দখলদারিত্ব, হুমকি-ধামকি, ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে এবার মানুষ ভোটের মাধ্যমে জবাব দেবে।’অভিযোগ করে তিনি বলেন, ‘এক বছর তিন মাস ধরে যারা জুলুম করেছে, তারা এখন ফেরেশতা সাজার চেষ্টা করছে। মানুষ এই গিরগিটি চরিত্র ভালোভাবেই চিনে রেখেছে। ভোটের সময় দেখা যাবে—মানুষ অনেক কথা শুনলেও ভোট দেবে সঠিক জায়গায়।’এ সময় জোটের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।এনএন/ ২৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×