হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এলএনজি ; কক্সবাজারের দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নীতিগত অনুমোদন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৯ আগস্ট ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন

দীর্ঘ মেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পেতে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড এবং সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের সঙ্গে ১৫ বছরের চুক্তিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই দুই প্রতিষ্ঠান ২০২৬ সাল থেকে এলএনজি সরবরাহ করবে।

বুধবার (৯ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভাশেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।

তিনি বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে ১৫ বছর মেয়াদে ১ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি ২০২৬ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

আরও পড়ুন

কক্সবাজার হিমছড়ি সৈকতে ৩ পর্যটকের মৃত্যু, মুমূর্ষু অবস্থায় উদ্ধার ১, নিখোঁজ ২

আলাদা আরেকটি প্রস্তাবের পারপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার কক্সবাজারে মহেশখালীতে স্থাপিত সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৫ বছর মেয়াদে ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি ২০২৬ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ ছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ৪৭৮ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৯৩৬ টাকা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

এলএনজি ; কক্সবাজারের দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নীতিগত অনুমোদন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এলএনজি ; কক্সবাজারের দুই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নীতিগত অনুমোদন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন
Print Image
দীর্ঘ মেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পেতে কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড এবং সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের সঙ্গে ১৫ বছরের চুক্তিতে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই দুই প্রতিষ্ঠান ২০২৬ সাল থেকে এলএনজি সরবরাহ করবে। বুধবার (৯ আগস্ট) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভাশেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান। তিনি বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার কক্সবাজারের মহেশখালীতে স্থাপিত এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে ১৫ বছর মেয়াদে ১ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি ২০২৬ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। আলাদা আরেকটি প্রস্তাবের পারপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার কক্সবাজারে মহেশখালীতে স্থাপিত সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৫ বছর মেয়াদে ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজি ২০২৬ সাল থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন-২০২১’-এর আওতায় সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে ৪৭৮ কোটি ৬৩ লাখ ৫৩ হাজার ৯৩৬ টাকা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×