হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এশিয়ান কাপে অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন


সিডনি, ৩ মার্চ – সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে এশিয়ান কাপের মঞ্চে শক্তিশালী চীনের বিপক্ষে অভিষেক হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। এশিয়া কাপের বর্তমান ও সর্বাধিকবারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা ০-২ গোলের লড়াকু হার মেনে নিয়েছে। দর্শকধারণ ক্ষমতা বিশ হাজারের বেশি হলেও মাঠে উপস্থিত ছিলেন প্রায় ছয় হাজার দর্শক, যার উল্লেখযোগ্য অংশই ছিল প্রবাসী বাংলাদেশি।

ফিফা র‍্যাংকিংয়ে চীনের অবস্থান ১৭ এবং বাংলাদেশের ১১২। এমন অসম লড়াইয়েও বাংলাদেশের নারীরা ইতিবাচক ফুটবল উপহার দিয়েছেন। রক্ষণভাগে জনবল বাড়ালেও মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং প্রতি আক্রমণের চেষ্টা ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

শারীরিক গঠন ও কৌশলে চীনা ফুটবলাররা এগিয়ে থাকলেও ফিটনেসে পিছিয়ে ছিলেন না ঋতুপর্ণারা। ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নদের গোলবঞ্চিত রাখতে সক্ষম হয় বাংলাদেশ।

তবে প্রথমার্ধের শেষ দুই মিনিটে পরপর দুটি গোল হজম করতে হয়। ২২ মিনিটে চীনের একটি গোল ভিএআর প্রযুক্তির কল্যাণে বাতিল হলেও ৪৪ মিনিটে ওয়াং শুয়াংয়ের দূরপাল্লার শটে এগিয়ে যায় চীন। এর ঠিক এক মিনিট পরেই ঝাং রুইয়ের শট বাংলাদেশের ডিফেন্ডারদের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলের বল পজেশনে উন্নতি ঘটে এবং রক্ষণের খোলস ভেঙে আক্রমণের চেষ্টাও দেখা যায়। গোলরক্ষক মিলি আক্তার বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি। বিশেষ করে দ্বিতীয়ার্ধের মাঝপথে নিশ্চিত গোল বাঁচান তিনি। ম্যাচের ৮৫ মিনিটে সুইডিশ প্রবাসী আনিকা রহমানের অভিষেক হয়। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে উমহেলা, শিউলি ও নবীরনের পরিবর্তে মাঠে নামেন তহুরা, হালিমা ও স্বপ্না। এই অর্ধে একটি পেনাল্টি নিয়ে ভিএআর চেক হলেও সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। যদিও ম্যাচের ১৪তম মিনিটে ঋতুপর্ণা চাকমার ৩০ গজ দূর থেকে নেওয়া শটটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত, যা চীনের গোলরক্ষক চেন চেন দারুণ দক্ষতায় প্রতিহত করেন। ৯০ মিনিটের লড়াই শেষে ০-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়লেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের এমন পারফরম্যান্স ছিল প্রশংসনীয়।

এনএন/ ৩ মার্চ ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এশিয়ান কাপে অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এশিয়ান কাপে অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এশিয়ান কাপে অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] সিডনি, ৩ মার্চ – সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে এশিয়ান কাপের মঞ্চে শক্তিশালী চীনের বিপক্ষে অভিষেক হলো বাংলাদেশ নারী ফুটবল দলের। এশিয়া কাপের বর্তমান ও সর্বাধিকবারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লাল-সবুজের প্রতিনিধিরা ০-২ গোলের লড়াকু হার মেনে নিয়েছে। দর্শকধারণ ক্ষমতা বিশ হাজারের বেশি হলেও মাঠে উপস্থিত ছিলেন প্রায় ছয় হাজার দর্শক, যার উল্লেখযোগ্য অংশই ছিল প্রবাসী বাংলাদেশি। ফিফা র‍্যাংকিংয়ে চীনের অবস্থান ১৭ এবং বাংলাদেশের ১১২। এমন অসম লড়াইয়েও বাংলাদেশের নারীরা ইতিবাচক ফুটবল উপহার দিয়েছেন। রক্ষণভাগে জনবল বাড়ালেও মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং প্রতি আক্রমণের চেষ্টা ছিল চোখে পড়ার মতো। শারীরিক গঠন ও কৌশলে চীনা ফুটবলাররা এগিয়ে থাকলেও ফিটনেসে পিছিয়ে ছিলেন না ঋতুপর্ণারা। ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত এশিয়ান চ্যাম্পিয়নদের গোলবঞ্চিত রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ দুই মিনিটে পরপর দুটি গোল হজম করতে হয়। ২২ মিনিটে চীনের একটি গোল ভিএআর প্রযুক্তির কল্যাণে বাতিল হলেও ৪৪ মিনিটে ওয়াং শুয়াংয়ের দূরপাল্লার শটে এগিয়ে যায় চীন। এর ঠিক এক মিনিট পরেই ঝাং রুইয়ের শট বাংলাদেশের ডিফেন্ডারদের গায়ে লেগে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলের বল পজেশনে উন্নতি ঘটে এবং রক্ষণের খোলস ভেঙে আক্রমণের চেষ্টাও দেখা যায়। গোলরক্ষক মিলি আক্তার বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে ব্যবধান বাড়তে দেননি। বিশেষ করে দ্বিতীয়ার্ধের মাঝপথে নিশ্চিত গোল বাঁচান তিনি। ম্যাচের ৮৫ মিনিটে সুইডিশ প্রবাসী আনিকা রহমানের অভিষেক হয়। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে উমহেলা, শিউলি ও নবীরনের পরিবর্তে মাঠে নামেন তহুরা, হালিমা ও স্বপ্না। এই অর্ধে একটি পেনাল্টি নিয়ে ভিএআর চেক হলেও সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি। যদিও ম্যাচের ১৪তম মিনিটে ঋতুপর্ণা চাকমার ৩০ গজ দূর থেকে নেওয়া শটটি ছিল ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত, যা চীনের গোলরক্ষক চেন চেন দারুণ দক্ষতায় প্রতিহত করেন। ৯০ মিনিটের লড়াই শেষে ০-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়লেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশের এমন পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। এনএন/ ৩ মার্চ ২০২৬সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এশিয়ান কাপে অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×