হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ অপরাহ্ন


ভারত, ১৬ ফেব্রুয়ারি – অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলার আবেদন করেছেন প্রখ্যাত ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে ইতিমধ্যে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগের মূল বিষয়বস্তু হলো মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীর রাজা বীর’ গানটি। অভিযোগকারী দাবি করেছেন যে এ আর রহমান তার লেখা পুরানো গান ‘শিব স্তুতি’র একটি অংশ নকল করে ওই গানে ব্যবহার করেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই তামিল ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। শুনানিকালে আদালত মন্তব্য করেন যে ডাগর পরিবারের ধ্রুপদী সংগীতের ঐতিহ্যের কোনো পৃথক পরিচয়ের প্রয়োজন নেই কারণ বিশ্বজুড়ে তারা সমাদৃত। তবে বিচারকরা জানান যে প্রকৃত রচয়িতা কে তা তদন্ত করে দেখা প্রয়োজন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

কেবল গান গাইলেই কেউ রচয়িতা হন না এবং এর আগে অন্য কারো একই সুর ছিল না তা প্রমাণ করতে হবে। অন্যদিকে এ আর রহমানের আইনজীবী আদালতে জানান যে তার মক্কেল কখনোই অন্যের অধিকার দাবি করেন না বরং নিজের কাজের স্বত্বই কেবল দাবি করেন। প্রথম দিনের শুনানি শেষে আদালত কার্যক্রম স্থগিত করেছেন এবং আগামী শুক্রবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ভারত, ১৬ ফেব্রুয়ারি – অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের বিরুদ্ধে এবার গান চুরির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলার আবেদন করেছেন প্রখ্যাত ধ্রুপদী গায়ক ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন সাগর। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয় মাল্য বাগচীর সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে ইতিমধ্যে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছে।অভিযোগের মূল বিষয়বস্তু হলো মণি রত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান ২’ সিনেমার ‘বীর রাজা বীর’ গানটি। অভিযোগকারী দাবি করেছেন যে এ আর রহমান তার লেখা পুরানো গান ‘শিব স্তুতি’র একটি অংশ নকল করে ওই গানে ব্যবহার করেছেন। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই তামিল ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। শুনানিকালে আদালত মন্তব্য করেন যে ডাগর পরিবারের ধ্রুপদী সংগীতের ঐতিহ্যের কোনো পৃথক পরিচয়ের প্রয়োজন নেই কারণ বিশ্বজুড়ে তারা সমাদৃত। তবে বিচারকরা জানান যে প্রকৃত রচয়িতা কে তা তদন্ত করে দেখা প্রয়োজন।কেবল গান গাইলেই কেউ রচয়িতা হন না এবং এর আগে অন্য কারো একই সুর ছিল না তা প্রমাণ করতে হবে। অন্যদিকে এ আর রহমানের আইনজীবী আদালতে জানান যে তার মক্কেল কখনোই অন্যের অধিকার দাবি করেন না বরং নিজের কাজের স্বত্বই কেবল দাবি করেন। প্রথম দিনের শুনানি শেষে আদালত কার্যক্রম স্থগিত করেছেন এবং আগামী শুক্রবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।এস এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×