হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন


ঢাকা, ১৫ অক্টোবর – রাজনৈতিক দলে ভিন্নমত থাকবে, তবে ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

আলী রীয়াজ বলেন, সব বাধা বিপত্তি পেরিয়ে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার প্রতিফলন হিসেবে আগামী শুক্রবার জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করতে পারবো। প্রত্যেক দলের প্রতিনিধিরা যাতে স্বল্প সময়ের মধ্যে স্বাক্ষর করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল থেকে বিভ্রান্তি ও কিছু তথ্য এদিক সেদিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে অনেক রাজনৈতিক দলের নেতা এবং সাংবাদিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। জুলাই সনদ নিয়ে আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে।

আলী রীয়াজ বলেন, সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশনামাগুলো দিয়েছিল। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৮৪টি বিষয়ে ঐকমত্য তৈরি করতে পেরেছি। এর মধ্যে কিছু কিছু নোট অব ডিসেন্ট রয়েছে, যেগুলো জুলাই সনদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকছে। সেইসঙ্গে কী কারণে ভিন্নমত সেটাও উল্লেখ থাকবে। যাতে ভবিষ্যতে একটি রাজনৈতিক দলিল হিসেবে যারা এটি ব্যবহার করবে, তারা দেখতে পারবে- কোথায় কোথায় রাজনৈতিক দল একমত ছিল, কোথায় নোট অব ডিসেন্ট ছিল, কোথায় ভিন্নমত ছিল এবং কী প্রস্তাবগুলো পরবর্তী সময়ে কীভাবে বাস্তবায়ন করেছে।’

রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে ধারা তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে- এই বিশ্বাস ঐকমত্য কমিশনের রয়েছে। দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবেই, তবুও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ অক্টোবর – রাজনৈতিক দলে ভিন্নমত থাকবে, তবে ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকের শুরুতে এই মন্তব্য করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।আলী রীয়াজ বলেন, সব বাধা বিপত্তি পেরিয়ে রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকার প্রতিফলন হিসেবে আগামী শুক্রবার জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করতে পারবো। প্রত্যেক দলের প্রতিনিধিরা যাতে স্বল্প সময়ের মধ্যে স্বাক্ষর করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।গতকাল থেকে বিভ্রান্তি ও কিছু তথ্য এদিক সেদিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে অনেক রাজনৈতিক দলের নেতা এবং সাংবাদিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। জুলাই সনদ নিয়ে আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী, আনন্দমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর হবে।আলী রীয়াজ বলেন, সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন সুপারিশনামাগুলো দিয়েছিল। রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৮৪টি বিষয়ে ঐকমত্য তৈরি করতে পেরেছি। এর মধ্যে কিছু কিছু নোট অব ডিসেন্ট রয়েছে, যেগুলো জুলাই সনদে সুস্পষ্টভাবে উল্লেখ থাকছে। সেইসঙ্গে কী কারণে ভিন্নমত সেটাও উল্লেখ থাকবে। যাতে ভবিষ্যতে একটি রাজনৈতিক দলিল হিসেবে যারা এটি ব্যবহার করবে, তারা দেখতে পারবে- কোথায় কোথায় রাজনৈতিক দল একমত ছিল, কোথায় নোট অব ডিসেন্ট ছিল, কোথায় ভিন্নমত ছিল এবং কী প্রস্তাবগুলো পরবর্তী সময়ে কীভাবে বাস্তবায়ন করেছে।’রাজনৈতিক দলের প্রতিনিধিদের উদ্দেশ্যে আলী রীয়াজ বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে ধারা তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে- এই বিশ্বাস ঐকমত্য কমিশনের রয়েছে। দলগুলোর মধ্যে ভিন্নমত থাকবেই, তবুও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ঐকমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ মোকাবিলা সম্ভব।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×