হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওসমান হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট ৭ জানুয়ারি দেওয়া হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন


ঢাকা, ০৫ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজের বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

সিনিয়র সচিব বলেন, হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট আগামী ৭ জানুয়ারি দেওয়া হবে। এ ঘটনায় এরইমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব বলেন, সহযোগীর ছদ্মবেশে ফ্যাসিস্টের এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ নিয়ে নাশকতাকারীরা যাতে সুবিধা নিতে না পারে বা পার পেয়ে না যায়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও জানান, সভায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার বিষয়েও গভীর আলোচনা হয়েছে। ইতোমধ্যে সীমান্ত ও পার্বত্য অঞ্চলে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ওসমান হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট ৭ জানুয়ারি দেওয়া হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওসমান হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট ৭ জানুয়ারি দেওয়া হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ জানুয়ারি – ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৭ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।সিনিয়র সচিব বলেন, হাদি হত্যা মামলার চূড়ান্ত চার্জশিট আগামী ৭ জানুয়ারি দেওয়া হবে। এ ঘটনায় এরইমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।স্বরাষ্ট্র সচিব বলেন, সহযোগীর ছদ্মবেশে ফ্যাসিস্টের এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপের সুযোগ নিয়ে নাশকতাকারীরা যাতে সুবিধা নিতে না পারে বা পার পেয়ে না যায়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।তিনি আরও জানান, সভায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখার বিষয়েও গভীর আলোচনা হয়েছে। ইতোমধ্যে সীমান্ত ও পার্বত্য অঞ্চলে নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×