হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)কে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেনী সদর উপজেলার মহিপাল বাস কাউন্টার এলাকায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলীকে হত্যা করা হয়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এ ঘটনায় নিহতের ভাই কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কক্সবাজার ছেড়ে ফেনীতে আত্মগোপনে ছিলেন। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার আসামি ফেনীতে গ্রেপ্তার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী (৩৫) হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)কে ফেনী থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাত ১১টা ২০ মিনিটে ফেনী সদর উপজেলার মহিপাল বাস কাউন্টার এলাকায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (৯ জুলাই) র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেন। র‌্যাব জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে কক্সবাজার ছেড়ে ফেনীতে আত্মগোপনে ছিলেন। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×