হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ গেল তরুণীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন


কক্সবাজার, ১৭ জানুয়ারি – কক্সবাজারের টেকনাফ এলাকায় দুইটি অস্ত্রধারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। নিহত সুমাইয়া টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া এলাকার বাসিন্দা মো. ছিদ্দিকের মেয়ে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফের নোয়াখালীয়াপাড়া পাহাড়ের পাদদেশে এই গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানব পাচারকারী চক্রের সদস্যরা সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে কয়েকজন লোককে ওই পাহাড়ে জড়ো করে রেখেছিল। সেই সময় পাহাড়ে অবস্থান করা সন্ত্রাসীরা ওই জায়গার দিকে যেতে চাইলে মানব পাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

গোলাগুলির শব্দ শুনে পাশের একটি ঘরে থাকা এক তরুণী কী ঘটছে তা দেখতে উঁকি দিলে উভয় পক্ষের গোলাগুলির একটি গুলি এসে তার শরীরে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান।

এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ গেল তরুণীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে প্রাণ গেল তরুণীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ১৭ জানুয়ারি – কক্সবাজারের টেকনাফ এলাকায় দুইটি অস্ত্রধারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। নিহত সুমাইয়া টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া এলাকার বাসিন্দা মো. ছিদ্দিকের মেয়ে।শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফের নোয়াখালীয়াপাড়া পাহাড়ের পাদদেশে এই গোলাগুলির ঘটনা ঘটে।বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মানব পাচারকারী চক্রের সদস্যরা সাগর পথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে কয়েকজন লোককে ওই পাহাড়ে জড়ো করে রেখেছিল। সেই সময় পাহাড়ে অবস্থান করা সন্ত্রাসীরা ওই জায়গার দিকে যেতে চাইলে মানব পাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।গোলাগুলির শব্দ শুনে পাশের একটি ঘরে থাকা এক তরুণী কী ঘটছে তা দেখতে উঁকি দিলে উভয় পক্ষের গোলাগুলির একটি গুলি এসে তার শরীরে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যান।এনএন/ ১৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×