হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের সাবেক এমপি বদি কারাগারে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন

language-logo-en
EN

কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে র‌্যাবের একটি দল কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টেকনাফে উপস্থাপন করলে ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক হামিমুন তানজিন কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন আদালতে ওই সময় উপস্থিত থাকা আইনজীবী মোহাম্মদ শাহীন।

এই আইনজীবী জানান, টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চার্চ ওয়ারেন্টমুলে র‌্যাব আবদুর রহমান বদিকে আদালতে উপস্থাপন করেন। ওই আদালতে উপস্থিত পুলিশ কর্মকর্তা টেকনাফ থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিমান্ডের একটি আবেদন পাঠানো হচ্ছে বলে আদালতকে অবহিত করেন। কিন্তু রিমান্ডের আবেদনটি আদালতে না পৌঁছায় বদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আবেদন পাওয়ার পর রিমান্ড শুনানি হবে বলে জানান বিচারক।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আরও পড়ুন: ডা. দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে আরও এক মামলা

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, গত ১৯ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, অপর ভাই আবদুর রহমান বাদী হয়ে পৃথকভাবে দায়ের করা ৩ টি মামলা করেছেন। গত ৫ আগস্ট রাতে তাদের পরিবারের মালিকাধীন টেকনাফের আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন ও আব্দুল্লাহ ব্রার্দাস ফিলিং ও গ্যাস স্টেশনে হামলা ভাঙচুর ও লুটপাট, হত্যার চেষ্টার ঘটনায় ৩ ভাইয়ের এই মামলা দায়ের। যেখানে উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জাফরের ছেলে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সহ ১৫০ জনের বেশি মানুষকে আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি আবদুর রহমান বদিকে আদালতে উপস্থাপন করা হচ্ছে জেনে তদন্তকারি কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে আদালতে। রিমান্ড শুনানির পর আদালতের আদেশ মতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহর থেকে আটক করে র‌্যাবের একটি দল। সীমান্তের বহুল আলোচিত এই সাবেক এমপিকে মাদক, মানবপাচারসহ নানা অপরাধ জগতের প্রধান ডন হিসেবে দেশব্যাপী জানেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারের সাবেক এমপি বদি কারাগারে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের সাবেক এমপি বদি কারাগারে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট ২০২৪, ০৫:৫৮ অপরাহ্ন
Print Image
language-logo-en EN কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ৩ টার দিকে র‌্যাবের একটি দল কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টেকনাফে উপস্থাপন করলে ওই আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক হামিমুন তানজিন কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন আদালতে ওই সময় উপস্থিত থাকা আইনজীবী মোহাম্মদ শাহীন। এই আইনজীবী জানান, টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চার্চ ওয়ারেন্টমুলে র‌্যাব আবদুর রহমান বদিকে আদালতে উপস্থাপন করেন। ওই আদালতে উপস্থিত পুলিশ কর্মকর্তা টেকনাফ থানার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিমান্ডের একটি আবেদন পাঠানো হচ্ছে বলে আদালতকে অবহিত করেন। কিন্তু রিমান্ডের আবেদনটি আদালতে না পৌঁছায় বদিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আবেদন পাওয়ার পর রিমান্ড শুনানি হবে বলে জানান বিচারক। আরও পড়ুন: ডা. দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে আরও এক মামলা টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, গত ১৯ আগস্ট কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, অপর ভাই আবদুর রহমান বাদী হয়ে পৃথকভাবে দায়ের করা ৩ টি মামলা করেছেন। গত ৫ আগস্ট রাতে তাদের পরিবারের মালিকাধীন টেকনাফের আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইন ও আব্দুল্লাহ ব্রার্দাস ফিলিং ও গ্যাস স্টেশনে হামলা ভাঙচুর ও লুটপাট, হত্যার চেষ্টার ঘটনায় ৩ ভাইয়ের এই মামলা দায়ের। যেখানে উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জাফরের ছেলে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সহ ১৫০ জনের বেশি মানুষকে আসামি করা হয়েছে। এ মামলার প্রধান আসামি আবদুর রহমান বদিকে আদালতে উপস্থাপন করা হচ্ছে জেনে তদন্তকারি কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করেছে আদালতে। রিমান্ড শুনানির পর আদালতের আদেশ মতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে মঙ্গলবার রাতে চট্টগ্রাম শহর থেকে আটক করে র‌্যাবের একটি দল। সীমান্তের বহুল আলোচিত এই সাবেক এমপিকে মাদক, মানবপাচারসহ নানা অপরাধ জগতের প্রধান ডন হিসেবে দেশব্যাপী জানেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×