হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মে ২০২২, ১১:১৭ অপরাহ্ন

কক্সবাজার শহরের পর্যটনজোন থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর সদস্যরা। রোববার (১৫ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব সদস্যরা।

আটকরা হলেন উখিয়ার রত্নাপালং তেলিপাড়ার ছাবের আহাম্মদের ছেলে মো. সাইফুল ইসলাম ও ঝিলংজা দরিয়া নগর বড়ছড়ার আবদুর রহিমের ছেলে মো. শফিক।

র‍্যাব ১৫ এর গণমাধ্যম ও আইন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দীন জানিয়েছেন, শহরে কলাতলী মোড় এলাকায় অপরাধীরা মাদক বিক্রয়, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে এমন খবর পায় র‍্যাব।

এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি দল ঘটনাস্থলে পৌঁছে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি চাকু উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

মো. বিল্লাল উদ্দীন আরও জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা পেশাদার ছিনতাইকারী। বিভিন্ন ধরনের মাদক সেবনসহ অস্ত্রের ভয় দেখিয়ে নানা অপরাধ করে তারা। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকতা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মে ২০২২, ১১:১৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের পর্যটনজোন থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর সদস্যরা। রোববার (১৫ মে) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব সদস্যরা। আটকরা হলেন উখিয়ার রত্নাপালং তেলিপাড়ার ছাবের আহাম্মদের ছেলে মো. সাইফুল ইসলাম ও ঝিলংজা দরিয়া নগর বড়ছড়ার আবদুর রহিমের ছেলে মো. শফিক। র‍্যাব ১৫ এর গণমাধ্যম ও আইন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দীন জানিয়েছেন, শহরে কলাতলী মোড় এলাকায় অপরাধীরা মাদক বিক্রয়, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে এমন খবর পায় র‍্যাব। এমন খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি দল ঘটনাস্থলে পৌঁছে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি চাকু উদ্ধার করা হয়। মো. বিল্লাল উদ্দীন আরও জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা পেশাদার ছিনতাইকারী। বিভিন্ন ধরনের মাদক সেবনসহ অস্ত্রের ভয় দেখিয়ে নানা অপরাধ করে তারা। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকতা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×