কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং ডাকাতির সরঞ্জামাদিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
মঙ্গলবার রাত আনুমানিক ৩:৪০ মিনিটে কক্সবাজার সদর থানার একটি টহল দল পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী এলাকায় টহল দিচ্ছিল।
এসময় একটি মাইক্রোবাস পুলিশের গাড়ি দেখে দ্রুত পিছু হটা শুরু করে। পুলিশের সন্দেহ হলে তারা মাইক্রোবাসটিকে অনুসরণ করে।
একপর্যায়ে মাইক্রোবাসে থাকা ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। তারা গাড়ি থেকে নেমে বন্দুক তাক করে বিভিন্ন দিকে দৌড় দেয়।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
এই অবস্থায় সদর থানা পুলিশ সাহসিকতার সঙ্গে অভিযান চালিয়ে মো: জসিম উদ্দিন (৪২) নামে এক ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। জসিম চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা।
গ্রেপ্তারের পর পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, দুটি ছুরি, একটি হাতুড়ি, একটি গ্রিল কাটার, একটি ছোট দা, চারটি কসটেপ, চার জোড়া জুতা, তিনটি মোবাইল, একটি ডিজিটাল নাম্বার প্লেট, একটি লেমিনেটিং করা নাম্বার প্লেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ।




মন্তব্য করুন