হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ট্যুরিস্ট জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৯:২৫ অপরাহ্ন

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্যুরিস্ট জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়েছে খাদে। এতে গাড়িটিতে থাকা ৮জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার চকিদারপাড়া মেরিনড্রাইভ বড় ব্রিজে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ।

নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার একটি পর্যটকবাহী ট্যুরিস্ট জিপ কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। চকিদারপাড়া এলাকার স্থানীয় এক ব্যক্তি মোটরসাইলে করে যাচ্ছিলেন। এ সময় বাহারছড়া চকিদারপাড়া মেডিনড্রাইভ এলাকায় পৌঁছালে ট্যুরিস্ট জিপটি মোটরসাইকেলটিকে সাইড দিতে যায়। কিন্তু জিপের চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান। এতে জিপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলের পাশে অবস্থিত চা দোকানদার সোহেল এবং প্রত্যক্ষদর্শী সলিম উল্লাহ বলেন, চকিদারপাড়া মো. আবদুল্লাহ তার মোটরসাইকেল নিয়ে বাইরোড দিয়ে মেরিনড্রাইভে উঠছিল। টেকনাফগামী একটি পর্যটকবাহী ট্যুরিস্ট জিপ বাইরোডের মাথায় চলে আসে। এ সময় গাড়িটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৮ জন গুরুতর আহত হন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ট্যুরিস্ট জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ট্যুরিস্ট জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১, ০৯:২৫ অপরাহ্ন
Print Image
মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ট্যুরিস্ট জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়েছে খাদে। এতে গাড়িটিতে থাকা ৮জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার চকিদারপাড়া মেরিনড্রাইভ বড় ব্রিজে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ জানান, বৃহস্পতিবার একটি পর্যটকবাহী ট্যুরিস্ট জিপ কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিল। চকিদারপাড়া এলাকার স্থানীয় এক ব্যক্তি মোটরসাইলে করে যাচ্ছিলেন। এ সময় বাহারছড়া চকিদারপাড়া মেডিনড্রাইভ এলাকায় পৌঁছালে ট্যুরিস্ট জিপটি মোটরসাইকেলটিকে সাইড দিতে যায়। কিন্তু জিপের চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান। এতে জিপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলের পাশে অবস্থিত চা দোকানদার সোহেল এবং প্রত্যক্ষদর্শী সলিম উল্লাহ বলেন, চকিদারপাড়া মো. আবদুল্লাহ তার মোটরসাইকেল নিয়ে বাইরোড দিয়ে মেরিনড্রাইভে উঠছিল। টেকনাফগামী একটি পর্যটকবাহী ট্যুরিস্ট জিপ বাইরোডের মাথায় চলে আসে। এ সময় গাড়িটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৮ জন গুরুতর আহত হন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×