হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে দিনে ৪ ঘন্টা লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ জুলাই ২০২২, ০৮:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

২৪ ঘন্টায় ৪ ঘন্টা লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ। এছাড়া রাত ৮ টার পর শপিংমল খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে নামবে প্রশাসন।

এ বিষয়ে কক্সবাজার বিদ্যুৎ বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি বলেন, আপাতত আমরা ৫ ঘন্টা অন্তর অন্তর এলাকায় ভিত্তিক ১ ঘন্টা করে লোড শেডের সিদ্ধান্ত নিয়েছি। যদি উদ্ধতন কর্তৃপক্ষ আরও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় সেক্ষেত্রে এটি দ্বিগুন হবে। অর্থাৎ সেক্ষেত্রে দুই ঘন্টা অন্তর অন্তুর এলাকা ভিত্তিক ১ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, এছাড়া রাত ৮ টার পর শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্য অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় সেসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তবে এখনো কেন্দ্র থেকে আমরা কোনো লিখিত সিদ্ধান্ত পাইনি। লিখিত সিদ্ধান্ত পেলে এনিয়ে জেলা প্রশাসকের সাথে বৈঠক করে করণীয় নির্ধারন করা হবে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

নির্বাহী প্রকৌশলী বলেন আজ কালকের মধ্যে সরকারি সিদ্ধান্ত হাতে পাব। সেখানে ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালতের বিষয়েও নির্দেশনা থাকবে। সেই নির্দেশনার আলোকে আমরা চলব।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে দিনে ৪ ঘন্টা লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে দিনে ৪ ঘন্টা লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ জুলাই ২০২২, ০৮:০৮ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক : ২৪ ঘন্টায় ৪ ঘন্টা লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ। এছাড়া রাত ৮ টার পর শপিংমল খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে নামবে প্রশাসন। এ বিষয়ে কক্সবাজার বিদ্যুৎ বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি বলেন, আপাতত আমরা ৫ ঘন্টা অন্তর অন্তর এলাকায় ভিত্তিক ১ ঘন্টা করে লোড শেডের সিদ্ধান্ত নিয়েছি। যদি উদ্ধতন কর্তৃপক্ষ আরও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় সেক্ষেত্রে এটি দ্বিগুন হবে। অর্থাৎ সেক্ষেত্রে দুই ঘন্টা অন্তর অন্তুর এলাকা ভিত্তিক ১ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তিনি আরও বলেন, এছাড়া রাত ৮ টার পর শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্য অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় সেসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তবে এখনো কেন্দ্র থেকে আমরা কোনো লিখিত সিদ্ধান্ত পাইনি। লিখিত সিদ্ধান্ত পেলে এনিয়ে জেলা প্রশাসকের সাথে বৈঠক করে করণীয় নির্ধারন করা হবে। নির্বাহী প্রকৌশলী বলেন আজ কালকের মধ্যে সরকারি সিদ্ধান্ত হাতে পাব। সেখানে ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালতের বিষয়েও নির্দেশনা থাকবে। সেই নির্দেশনার আলোকে আমরা চলব।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×