কক্সবাজারের সদর উপজেলায় বাঁকখালী নদীতে নিখোঁজ মিসবাহ উদ্দিন (১৪) নামের একটি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ৩৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের চাঁন্দের পাড়া বাঁককালী ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মিসবাহ ঝিলংজা চাঁন্দেরপাড়া এলাকার মাওলানা নুরুল আলমের ছেলে।
২০ মাস আগে মাওলানা নুর আলমের আরেক পুত্র নকিব উদ্দিন স্থানীয় মসজিদের পুকুরে পড়ে মারা গিয়েছিল।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
২০ মাসের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন পিতা-মাতা সহ আত্মীয়-স্বজনরা।
স্থানীয় ইউপি সদস্য মাওলানা ফজলুল করিম জানান, গত ২৬ আগস্ট বিকেল ৫টার দিকে বাঁকখালী নদীর চাঁন্দের পাড়া পয়েন্টে ফুটবল তুলতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় কিশোর মিসবাহ। এরপর ফায়ার সার্ভিস ও ডুবুরি দল টানা তল্লাশি করেও তাকে খুঁজে পায়নি। একপর্যায়ে আজ সকাল ৮টার দিকে বাঁকখালী ব্রিজ এলাকায় ভাটায় জেগে ওঠা চড়ে কিশোর মিসবাহর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
এই ব্যাপারে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, কিশোর মিসবাহ নিখোঁজের পর থেকে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করেছে। তাকে উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি দল ও সমুদ্র সৈকতের লাইভ গার্ড মোতায়েন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়।
ইউএনও জানান, মৃত কিশোরের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা করা হবে।




মন্তব্য করুন