কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ছিনতাইকারী, চারজন মাদকসেবী ও দুজন বিভিন্ন অপরাধে অভিযুক্ত রয়েছেন। এ ছাড়া কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ছিনতাইয়ের অভিযোগে মো. শাহাজাহান (২৮) নামের একজন রয়েছেন। তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং এলাকার বাসিন্দা। মাদকসেবী হিসেবে গ্রেপ্তার চারজন হলেন মো. রফিক মিয়া (২৩), মো. শহিদ (২৪), আলাউদ্দিন নয়ন (২৬) ও মো. তানভীর (২৫)। তাঁদের মধ্যে রফিক মিয়া, নয়ন ও তানভীর কক্সবাজার পৌর এলাকার বাসিন্দা। শহিদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়।
এ ছাড়া বিভিন্ন অপরাধে অভিযুক্ত হিসেবে মো. হোসাইন (২৫) ও মো. সাকিব (২৩) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। হোসাইন কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকার এবং সাকিব বৈদ্যরঘোনা এলাকার বাসিন্দা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে ভুয়া তথ্য! পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।
তবে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যের পরিচয়, তাদের বিরুদ্ধে অভিযোগ এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: কক্সবাজারে পুলিশের অভিযানে ৯ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১০ সদস্য হেফাজতে সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ছিনতাইকারী, চারজন মাদকসেবী ও দুজন । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন