হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন

কক্সবাজারের রামুতে মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে রামু মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন (৩০) চেইন্দা খোন্দকার পাড়ার নুরুল হকের ছেলে এবং ৩ সন্তানের জনক বলে জানা যায়।

মিঠাছড়ি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছুরুত আকম জানান, রাত ৮ টার দিকে পার্শবর্তী বাজারে একজন লোকের সাথে নেশাগ্রস্ত অবস্থায় ঝগড়া হয় আলী হোসেনের। ঝগড়ার এক পর্যায়ে আলী হোসেনের বড়ভাই এসে সমাধান করে দিয়ে নিজ বাড়িতে চলে যায়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

পরে ক্ষিপ্ত হয়ে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে ধারালো দা দিয়ে তার বড়ভাই বাবুল হোসেনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আলী হোসেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার লোকজন জানান, প্রায় সময় আলী হোসেন নেশাগ্রস্ত হয়ে এলাকার মানুষের সাথে ঝগড়া দিত। কেউ কিছু বললে তার উপর ক্ষিপ্ত হতো।

এই বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ঘাতক আলী হোসেন কে ধরতে পুলিশ কাজ করছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের রামুতে মাদকসেবী ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে এগারটার দিকে রামু মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা খোন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন (৩০) চেইন্দা খোন্দকার পাড়ার নুরুল হকের ছেলে এবং ৩ সন্তানের জনক বলে জানা যায়। মিঠাছড়ি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছুরুত আকম জানান, রাত ৮ টার দিকে পার্শবর্তী বাজারে একজন লোকের সাথে নেশাগ্রস্ত অবস্থায় ঝগড়া হয় আলী হোসেনের। ঝগড়ার এক পর্যায়ে আলী হোসেনের বড়ভাই এসে সমাধান করে দিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরে ক্ষিপ্ত হয়ে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বাড়ি থেকে ধারালো দা দিয়ে তার বড়ভাই বাবুল হোসেনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় আলী হোসেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত উদ্ধার করে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকার লোকজন জানান, প্রায় সময় আলী হোসেন নেশাগ্রস্ত হয়ে এলাকার মানুষের সাথে ঝগড়া দিত। কেউ কিছু বললে তার উপর ক্ষিপ্ত হতো। এই বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া ঘাতক আলী হোসেন কে ধরতে পুলিশ কাজ করছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×