হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন

কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নাগরিক নারীকে যৌন নিপীড়নের দায়ে এক ‍যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।

সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথির বরাতে আইনজীবী তাওহীদুল আনোয়ার বলেন, ওই মার্কিন নারী স্বামীর চাকরি সূত্রে কক্সবাজার শহরে বসবাস করেন। গত ১০ মার্চ অপর এক নারীকে নিয়ে তিনি প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

পরে সার্কিট হাউজ এলাকায় তারিকুল ইসলাম ওই নারীকে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে ওইদিনই কক্সবাজার সদর থানায় মামলা করেন।

পরে ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ১৮ মার্চ আদালত চার্জগঠন করেন। এরই ধারাবাহিকতায় ২১ মার্চ থেকে বিচারকাজ শুরু হয়।

আইনজীবী তাওহীদুল আরও বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক রায় ঘোষণা করেন।

রায়ে আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নাগরিক নারীকে যৌন নিপীড়নের দায়ে এক ‍যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার। সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথির বরাতে আইনজীবী তাওহীদুল আনোয়ার বলেন, ওই মার্কিন নারী স্বামীর চাকরি সূত্রে কক্সবাজার শহরে বসবাস করেন। গত ১০ মার্চ অপর এক নারীকে নিয়ে তিনি প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন। পরে সার্কিট হাউজ এলাকায় তারিকুল ইসলাম ওই নারীকে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে ওইদিনই কক্সবাজার সদর থানায় মামলা করেন। পরে ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ১৮ মার্চ আদালত চার্জগঠন করেন। এরই ধারাবাহিকতায় ২১ মার্চ থেকে বিচারকাজ শুরু হয়। আইনজীবী তাওহীদুল আরও বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক রায় ঘোষণা করেন। রায়ে আসামির ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×